কমা নিয়ে ধর্মঘট থেকে রুশ বিপ্লবের সূচনা

মিতা হক
১১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০০

কমা, সেমিকোলন ও দাঁড়ি বসানোর কাজের জন্য পারিশ্রমিক চেয়ে ধর্মঘটে গিয়েছিলেন রাশিয়ার মস্কোর মুদ্রণকর্মীরা। ১৯০৫ সালের এই ধর্মঘট পরে দেশজুড়ে শ্রমিক আন্দোলন ও রাজনৈতিক প্রতিবাদ ছড়িয়ে দিতে ভূমিকা রাখে।

সে সময় মুদ্রণকর্মীদের অক্ষর সেট করার ভিত্তিতে পারিশ্রমিক দেওয়া হতো। কিন্তু বিরামচিহ্ন বসানোর জন্য আলাদা টাকা দেওয়া হতো না। মুদ্রণকর্মীদের দাবি ছিল, অক্ষরের মতো বিরামচিহ্ন বসাতেও সময় ও শ্রম লাগে। তাই এর জন্যও পারিশ্রমিক দিতে হবে।

মস্কোর একটি প্রকাশনা প্রতিষ্ঠানের কর্মীদের এই ধর্মঘট পরে রেলশ্রমিকদের ধর্মঘটে রূপ নেয়। তা ছড়িয়ে পড়ে সাধারণ ও রাজনৈতিক আন্দোলনে।

১৯০৫ সালে রুশ সাম্রাজ্যজুড়ে কৃষক, শ্রমিক ও সৈন্যদের মধ্যে বিদ্রোহ শুরু হয়েছিল। এই আন্দোলন শেষ পর্যন্ত জারতান্ত্রিক স্বৈরশাসনের পতন এবং সাংবিধানিক শাসন প্রতিষ্ঠার পথ তৈরি করে।

এক শতাব্দীরও বেশি সময় পর সেই ঘটনাকে ‘কমা ধর্মঘট’ নামে স্মরণ করা হচ্ছে। বিরামচিহ্নের পারিশ্রমিকের মতো শ্রমিকদের একটি ছোট দাবি কীভাবে বড়ো রাজনৈতিক আন্দোলনের অংশ হয়ে উঠেছিল, এই ঘটনাই তার উদাহরণ।

/জেড-এস/
সম্পর্কিত
সালমান রুশদিকে আজীবন সম্মাননা দেবে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড
ভিসুভিয়াসের ছাইয়ে চাপা পড়েছিল ১ হাজার ৮০০ বই, ২ হাজার বছর পর মিলল হারানো গ্রিক গ্রন্থ!
এআইয়ের চোখ এড়াতে নতুন ফন্ট বানাল মিক্সফন্ট, পড়তে পারবে শুধু মানুষ!
সর্বশেষ খবর
২৫ কোটি টাকার স্বর্ণ জব্দ: বিমানের কর্মী রিমান্ড শেষে কারাগারে
২৫ কোটি টাকার স্বর্ণ জব্দ: বিমানের কর্মী রিমান্ড শেষে কারাগারে
২২ বছর ধরে ব্যবসা করছেন বৃদ্ধ, রাতের আঁধারে দোকানটি গুঁড়িয়ে দিলেন বিএনপি নেতা
২২ বছর ধরে ব্যবসা করছেন বৃদ্ধ, রাতের আঁধারে দোকানটি গুঁড়িয়ে দিলেন বিএনপি নেতা
সারের দাবিতে বিক্ষোভ: ‘এখন গ্রেফতারের ভয়ে পালায় থাকতেছে কৃষকরা’
সারের দাবিতে বিক্ষোভ: ‘এখন গ্রেফতারের ভয়ে পালায় থাকতেছে কৃষকরা’
‘বিগ বস’র ঘরে বাদশাহকে নিয়ে ইশার বিস্ফোরক মন্তব্য
‘বিগ বস’র ঘরে বাদশাহকে নিয়ে ইশার বিস্ফোরক মন্তব্য
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন