বইমেলায় পাওয়া যাচ্ছে সৈয়দ আবুল হোসেনের লেখা বই

ঢাবি প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫১আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০২

প্রয়াত লেখক, বিশিষ্ট শিক্ষা-উদ্যোক্তা, সমাজসেবক, ব্যবসায়ী এবং সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের লেখা ৩০টি বই একসঙ্গে পাওয়া যাচ্ছে এবারের অমর একুশে বইমেলায়। ‘সৈয়দ আবুল হোসেন ফাউন্ডেশন’ এই আয়োজনের ব্যবস্থা করেছে।

বইগুলো পরিবেশনা করছে মাতৃভাষা প্রকাশক। একুশে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানের লেকের পাড়ে অবস্থিত ১২৩, ১২৪, ১২৫ নম্বর স্টলে বইগুলো পাওয়া যাবে।

সৈয়দ আবুল হোসেন ছিলেন একজন মননশীল ও প্রগতিশীল লেখক। সমসাময়িক ও অনুপ্রেরণাদায়ক চিন্তাভাবনা তার লেখনিতে প্রতিভাত হয়েছে। তিনি দেশের রাজনীতি তথা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে যেমন লিখেছেন, তেমনি দেশের অর্থনীতির চিত্র তার লেখায় অগ্রাধিকার পেয়েছে। দেশের সর্বস্তরের জনগণকে ইতিবাচক চিন্তাভাবনায় উদ্বুদ্ধকরণের বিষয় যেমন তার লেখনিতে স্থান পেয়েছে, তেমনি অনুবাদগ্রন্থের মাধ্যমে মনীষীদের লেখার সঙ্গে দেশের মানুষকে সম্পৃক্ত করার চেষ্টাও করেছেন। তার লেখায় একদিকে যেমন সমাজ পরিবর্তনে বার্তা রয়েছে, অপরদিকে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলে মানুষের অধিকার প্রতিষ্ঠার কথাও লিপিবদ্ধ হয়েছে।

তার লিখিত ও প্রকাশিত গ্রন্থগুলো হলো ১. স্বাধীনতার জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২. শেখ হাসিনা-সংগ্রামী জননেত্রীর প্রতিকৃতি ৩. গণতন্ত্র, নেতৃত্ব ও উন্নয়ন, ৪. শেখ হাসিনার অসামান্য সাফল্য, ৫. বঙ্গজননী বেগম ফজিলাতুন্নেসা মুজিব ৬. ব্যর্থ জোট শাসন ব্যর্থ পররাষ্ট্রনীতি ৭. বাংলাদেশ আওয়ামী লীগ সুবর্ণজয়ন্তী স্মারকগ্রন্থ (১৯৪৯-৯৯) ৮. গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সংকট, ৯. আওয়ামী লীগের নীতি ও কৌশল-শিল্পায়ন ও অভ্যন্তরীণ সম্পদ সমাবেশ ১০. শেখ হাসিনার অক্ষয় কীর্তি পার্বত্য শান্তিচুক্তি ১১. একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ১২. Memior: a Photo Album (Boao Forum for Asia) ১৩. আমি ও জবাবদিহিতা ১৪. পবিত্র স্মৃতি অ্যালবাম ১৫. আমার কথা ১৬. বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু ১৭. শেখ হাসিনা বাংলাদেশের ভূমিকন্যা ১৮. ইতিবাচকতাই আমার পাথেয় ১৯. বিদ্যাসাগর, ২০. আমার চিঠিপত্র ২১. প্রবচনগুচ্ছ, ২২. বঙ্গবন্ধুর ধর্মচিন্তা ও ধর্মচেতনা ২৩. রাজপুত্র শেখ রাসেল ২৪. আমার বাণী চিরন্তনী ২৫. ইতিবাচক কথা ২৬. পদ্মাসেতু সততার বিজয়গাথা ২৭. আমাদের বিজয় আমাদের স্বাধীনতা ২৮. ডাসার: পল্লিগ্রাম থেকে উপজেলা, ২৯. মহাত্মা গান্ধীর বাণী ও আমার কথা ৩০. গৌতমবুদ্ধের বাণী ও আমার কথা।

এ ছাড়া তিনি জীবদ্দশায় আরও ৫টি বই লিখে গেছেন; যা এখনো প্রকাশিত হওয়ার অপেক্ষায় আছে। বইগুলো হলো আমার স্মৃতিকথা, আমার বক্তৃতামালা, বিশ্বের মনীষীদের চিরন্তন বাণী, আমার গ্রন্থাবলি, My point: Views I hold and positivity my pathway.

উল্লেখ্য, ২০১৪ সালে সক্রিয় রাজনীতি থেকে অবসর নিয়ে পড়াশোনা ও লেখালেখি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন সৈয়দ আবুল হোসেন। তিনি মনে করতেন, লেখার ফল বই। বই জ্ঞানের সংরক্ষণাগার। বই প্রাগৈতিহাসিকের সঙ্গে বর্তমান এবং সুদূর ভবিষ্যতের সেতুবন্ধ। এমন অবিচ্ছিন্ন সেতুবন্ধ আর হয় না। পৃথিবীর সব সেতু হয়তো ধ্বংস হয়ে যাবে। সব সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু বই এবং বইয়ের মাধ্যমে রচিত যুগ পরম্পরা সেতুটি কখনো নষ্ট হবে না। এটি ধ্বংস করার সাধ্য কারও নেই।

/কেএইচটি/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের