ইউনেসকোর অধিবেশনে চর্যাপদ পরিবেশন ও প্রশিক্ষণ দেবেন সৃজনী তানিয়া

সাহিত্য ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ২০:০০ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ২০:০০

চীনে ইউনেসকোর আন্তঃসরকার কমিটির ২১তম অধিবেশনের উদ্বোধনী দিনে প্রাচীন বৌদ্ধতান্ত্রিক সংগীত চর্যাপদ পরিবেশন ও প্রশিক্ষণ দেবেন বাংলাদেশের সাধিকা সৃজনী তানিয়া। আগামী ৩০ নভেম্বর চীনের শিয়ামেনে এ পরিবেশনা ও কর্মশালা অনুষ্ঠিত হবে।

‘পরিবেশনা ও অংশগ্রহণমূলক শিক্ষায় চর্যাপদের পুনর্জাগরণ’ শীর্ষক এক ঘণ্টার অনুষ্ঠানটি আয়োজন করছে ইউনেসকো ও স্বাগতিক দেশ চীন। স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টা ১৫ মিনিট পর্যন্ত শিয়ামেন আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কনফারেন্স সেন্টার হোটেলে অনুষ্ঠানটি হবে। এতে নিজের সুর করা চর্যাপদের ৫০টি গানের মধ্য থেকে নির্বাচিত ১৩টি পরিবেশন করবেন সৃজনী তানিয়া। পাশাপাশি উপস্থিত দর্শকদের একটি চর্যাপদ শেখাবেন তিনি।

অনুষ্ঠানে চর্যাপদের ইতিহাস এবং বাংলাদেশের ভাবসাধকদের চর্যাপদ পুনর্জাগরণ কার্যক্রম নিয়ে বক্তব্য দেবেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাইমন জাকারিয়া। এ ছাড়া ভাবনগর ফাউন্ডেশনের উদ্যোগে চর্যাপদ পুনর্জাগরণের ইতিহাস এবং এর আন্তর্জাতিক কার্যক্রম নিয়ে একটি পাঁচ মিনিটের প্রামাণ্যচিত্র দেখানো হবে।

এর আগে ২৯ নভেম্বর শিয়ামেনে আইসিএইচ এনজিও ফোরামের বার্ষিক সিম্পোজিয়ামেও অংশ নেবেন সৃজনী তানিয়া ও ড. সাইমন জাকারিয়া। সেখানে ‘অংশগ্রহণের জন্য ডিজিটাল উদ্ভাবন’ শীর্ষক প্যানেলে তাঁরা ‘আঞ্চলিক সাধকদের অংশগ্রহণে চর্যাপদের অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পুনর্জাগরণ’ বিষয়ে আলোচনা করবেন। চর্যাপদ সংরক্ষণ, শেখানো ও প্রচারে ডিজিটাল মাধ্যমের ব্যবহার এবং এতে আঞ্চলিক সাধক-শিল্পীদের অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরবেন তাঁরা।

সৃজনী তানিয়া চর্যাপদের ৫০টি পদে রাগাশ্রয়ী সুর দিয়েছেন। তিনি নিজেই ডমরু, শঙ্খ, একতারা, ডুগি, ঘুঙুর ও প্রেমজুড়ির মতো ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সঙ্গে এসব গান পরিবেশন করেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত লোকসংগীতশিল্পী।

এর আগে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগো ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলি এবং হাঙ্গেরির সেচেনি ইশ্তভান বিশ্ববিদ্যালয়ে চর্যাপদ পরিবেশন ও প্রশিক্ষণ দিয়েছেন সৃজনী তানিয়া। এ ছাড়া ফ্রান্স, জাপান, অস্ট্রিয়া, জার্মানি, চেক প্রজাতন্ত্র, নেপাল ও ভারতেও চর্যাপদ পরিবেশন করেছেন তিনি।

আয়োজকদের প্রত্যাশা, শিয়ামেনের এই আয়োজন বাংলাদেশের প্রাচীন সংগীত ঐতিহ্যের প্রতি আন্তর্জাতিক আগ্রহ বাড়াবে। একই সঙ্গে চর্যাপদকে জীবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার পথ আরও বিস্তৃত হবে। ভবিষ্যতে চর্যাপদকে ইউনেসকোর মানবজাতির অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকায় অন্তর্ভুক্তির জন্য মনোনয়নের ক্ষেত্রেও এ উদ্যোগ ভূমিকা রাখতে পারে।

/জেড-এস/
সম্পর্কিত
আইসিবিসি ২০২৬-এর পর্দা নামল বিশ্বসাহিত্য কেন্দ্রে
আইসিবিসি ২০২৬-এর তৃতীয় দিনে চার সেশনে ২৫টি গবেষণাপত্র উপস্থাপন
সিটি ইউনিভার্সিটিতে আইসিবিসি ২০২৬-এর উদ্বোধন
সর্বশেষ খবর
নতুন কুঁড়ি স্পোর্টসে যুক্ত হচ্ছে ভারোত্তোলন
নতুন কুঁড়ি স্পোর্টসে যুক্ত হচ্ছে ভারোত্তোলন
অপ্রতিম হত্যা: বিচার শুরু হচ্ছে দুই আদালতে: কী আছে পুলিশের চার্জশিটে
অপ্রতিম হত্যা: বিচার শুরু হচ্ছে দুই আদালতে: কী আছে পুলিশের চার্জশিটে
মেট্রোরেল লাইনের আশপাশের ভবনমালিকদের সতর্কতা, নেওয়া হচ্ছে লিখিত অঙ্গীকারনামাও
মেট্রোরেল লাইনের আশপাশের ভবনমালিকদের সতর্কতা, নেওয়া হচ্ছে লিখিত অঙ্গীকারনামাও
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে গাইলেন কাজী শুভ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে গাইলেন কাজী শুভ
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ