দুঃসংবাদ শুনে স্তব্ধ হয়ে আছি : অলোকরঞ্জন দাশগুপ্ত

শ্রুতিলিখন : অরুণাভ রাহারায়
২৪ এপ্রিল ২০১৮, ১৬:৪৫আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ২১:০৫

দুঃসংবাদ শুনে স্তব্ধ হয়ে আছি : অলোকরঞ্জন দাশগুপ্ত

বেলালের চলে যাওয়ার দুঃসংবাদ শুনে স্তব্ধ হয়ে আছি। কিছুদিন হলো তাঁর শারীরিক বিপর্যয়ের কথা আমার কানে এসেছিল। সেজন্য মনকে বেঁধে রাখবার চেষ্টা করছিলাম, বেলাল যেন আমাদের মধ্যে আরও কিছুদিন থাকে। তাঁকে নিয়ে আমার স্মৃতি শিশিরের মতো সতেজ হয়ে আছে। আসলে বেলাল কলকাতারই মানুষ। কৃত্তিবাসের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পর সেই কলকাতাকে নিজের মধ্যে সংহতভাবে পেয়েছিল। আমার মনে হয় যেন কৃত্তিবাসের জয়নিশান নিয়েই সে বাংলাদেশে চলে যায়। সেজন্য মনে হয়নি আমাদের মধ্যে কখনো ভৌগলিক ব্যবধান হয়েছে।

আজ তাঁর সম্পর্কে স্মৃতিচারণ করতে বসিনি। কেন না বেলাল আমাদের কবিতা ভাবনারই নিরন্তর সঙ্গী হয়ে আছে এখনো। বেলাল সেই ঘরানার মানুষ−যেখানে কবিতা লেখা আর কবিতার ব্যাপক মঞ্চায়ন প্রায় সমর্থক। এর ফলে এটাও মেনে নিতে হবে যে, বেলাল কাল্টের চর্যায় নিজেকে নিয়োজিত করেছিল। এর ফলে এটাই ঘটেছে যে, দুই বাংলার পাঠক ক্রমশ আরও বেশি কবিতাপাঠের দিকে ঝুঁকে পড়েছে। আজ আমরা অবিস্মরণীয় একজন কবি ও কবিতাকর্মীকে নিবিড় স্নেহবিনতি জানাই।

//জেডএস//
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান