কুন্দেরার সঙ্গে অপ্রত্যাশিত মুহূর্ত ।। সালমান রুশদি

অনুবাদ : শাহরিয়ার হিরাজ
১৮ জুলাই ২০২৩, ১০:০৪ আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১০:০৪

নব্বই দশকের শুরুতে প্যারিসের লা কুপোলে মিলান কুন্দেরা ও তার স্ত্রী ভেরা হারাবানকোভারের সঙ্গে আমি দুপুরের খাবার খেয়েছিলাম। আমাদের আলাপ ফরাসিতে শুরু হলেও ফরাসি ভাষায় আমার ‘অদক্ষতা’ প্রকাশ পাওয়ায় ভেরা আমাদের দোভাষীর ভূমিকা পালন করেন। মিলান তার কমজোরি ‘ইংরেজি’র জন্যও দুঃখ প্রকাশ করলেন। তিনি বললেন, ‘একবার অক্সফোর্ডের একটি সম্মেলনে ভেরাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং আমিও তার সঙ্গে যাচ্ছিলাম, তাই সিদ্ধান্ত নিলাম, ইংরেজি ভাষাটাকে পাকা করানোর জন্য একটা কোর্স করব। কোর্স শেষে আমার ইংরেজি ভালো তো হলোই না, উল্টো কোর্স শিক্ষকের ইংরেজি খারাপ হয়ে গেল, এবং তিনি আমাকে প্রতিজ্ঞা করান যাতে দ্বিতীয়বার কোর্স করতে না আসি।’

কুন্দেরার জন্মভূমি চেকোস্লোভাকিয়ায় তখন কমিউনিজমের পতন হয়ে ভ্যাক্লাভ হ্যাভেল রাষ্ট্রপতি নির্বাচিত হন। কুন্দেরা লাঞ্চের সময় আনন্দের সঙ্গেই এ বিষয়ে কথাবার্তা বলছিলেন।

আমি জানতাম, তার সঙ্গে নির্বাসিত না-হওয়া কিছু চেক ভিন্ন-মতাবলম্বী লেখকের মাঝে ভালো বনিবনা ছিল না। হ্যাভেল এবং ইভান ক্লিমা উভয়ের সঙ্গে তার রগরগে একটা সম্পর্ক ছিল।

মাছ খাওয়ার পর হঠাৎ তিনি হাততালি দিয়ে উঠে বলতে থাকেন, ‘চলুন দু’জন মিলে একটা কাজ করে ফেলি; ভ্যাক্লাভের উদ্দেশ্যে একখানা পোস্টকার্ড লিখি।’

রেস্তোরাঁয় পোস্টকার্ড ছিল। যতদূর মনে পড়ে মিলানের নির্দেশনায় ভেরা সেটা লিখে দিয়েছিল। তারপর আমরা দুজন তাতে স্বাক্ষর করলাম। রাষ্ট্রপতির সঙ্গে ভীতিকর ইতিহাসের কারণে কুন্দেরা নিজে পোস্টকার্ড লিখতে রাজি হননি। আমার স্বাক্ষর তাকে তার আনন্দ, শান্তি ও প্রত্যাশাকে উন্মুক্ত করতে সাহায্য করেছিল।

তবে হ্যাভেল কখনো চিঠির উত্তর দিয়েছিলেন কি না জানা নেই।

সোর্স : সালমান’স সি অব স্টোরিস
১৭ ডিসেম্বর ২০২১

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেয়েকে যৌনতা নিয়ে লজ্জা নয়, খোলামেলা শিক্ষা দিতে চান রাধিকা
মেয়েকে যৌনতা নিয়ে লজ্জা নয়, খোলামেলা শিক্ষা দিতে চান রাধিকা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ফিফার সদস্যদের আরও বড় অঙ্কের অর্থের প্রতিশ্রুতি ইনফান্তিনোর
ফিফার সদস্যদের আরও বড় অঙ্কের অর্থের প্রতিশ্রুতি ইনফান্তিনোর
সালমান শাহ হত্যা: প্রতিবেদন জমার দিন পেছালো
সালমান শাহ হত্যা: প্রতিবেদন জমার দিন পেছালো
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি