নোবেলজয়ী ওলে সোয়িংকার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

সাহিত্য ডেস্ক
০৩ নভেম্বর ২০২৫, ১৪:১৬আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১৪:১৬

ট্রাম্প সরকার নাইজেরিয়ার নোবেলজয়ী লেখক ওলে সোয়িংকার ভিসা বাতিল করেছে। মঙ্গলবার লাগোসে এক অনুষ্ঠানে লেখক নিজেই যুক্তরাষ্ট্রের কনসুলেট থেকে প্রাপ্ত চিঠি পাঠ করে বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদকালে তিনি যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা মর্যাদা (গ্রিন কার্ড) ত্যাগ করেছিলেন। বর্তমানের বাতিলকৃত ভিসাটি গত বছর তাকে বাইডেন প্রশাসনের সময় প্রদান করা হয়েছিল।

সোয়িংকা ঘটনাটিকে হাস্যরসের সঙ্গে গ্রহণ করেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, “এটি আমার জীবনে প্রাপ্ত সবচেয়ে হাস্যকর বাক্যগুলির একটি। আপনারা কেউ কি আমার হয়ে স্বেচ্ছাসেবক হতে চান? আমার হয়ে পাসপোর্টটা নিয়ে যাবেন? আমি একটু ব্যস্ত, সময় কম।”

তিনি আরও বলেন, ২০১৬ সালে ট্রাম্প নির্বাচিত হওয়ার পর তিনি নিজের গ্রিন কার্ড কাঁচি দিয়ে কেটে ফেলেছিলেন, “সেই কার্ডটি কাঁচির দুটি ব্লেডের মাঝখানে পড়ে গিয়েছিল এবং কয়েক টুকরো হয়ে গেছে”।

প্রথম আফ্রিকান সাহিত্যিক হিসেবে ১৯৮৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান ওলে সোয়িংকার। নাটক, ছোটোগল্প ও উপন্যাসে তার গভীর রাজনৈতিক ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গির জন্য তিনি ব্যাপক প্রশংসা পেয়েছেন। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে 'Chronicles from the Land of the Happiest People on Earth, The Interpreters' এবং 'Season of Anomy'।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী