জন্মদিনে

আমাদের সহযাত্রী 

লুবাইনা খানম
০৮ মার্চ ২০২৬, ০২:১০আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০২:১০

“এই জীবনব্রজের মাঝপথে চারিণী
খুঁজে পাই আমি নিজবোধ এই আঁধার বিলীন বনে,
সরল সরণি হারালো যেখানে তীর।”
—দান্তে

বিশ্বসাহিত্যের বিস্তৃত আঙিনায় রামায়ণ, মহাভারত, ইলিয়ড, ওডেসি, কিংবা মেঘনাদবধ কাব্য—এমন বহু মহাকাব্যের জটিল ও বহুমাত্রিক আখ্যানের গিঁট খুলে সেগুলোকে নতুন করে সহজ ও সুসংবদ্ধ পাঠ আমরা পেয়েছি আমাদের শিক্ষক কবি শামীম রেজার কাছে। তাঁর ক্লাসে বাদ যায়নি আরব্য রজনীর গল্পভুবনের বিস্ময়ও। কবি হিসেবে তিনি বাংলাদেশের সমকালীন সাহিত্যজগতে সুপরিচিত ও নন্দিত; শিক্ষক হিসেবে শ্রেণিকক্ষের অভিজ্ঞতা আমাদের কাছে বিশ্বসাহিত্য ও বিশ্ব চলচ্চিত্রের প্রবেশদ্বার স্বরূপ।

আমরা ৪৯তম আবর্তন যখন শিক্ষানবিশ হিসেবে ইনস্টিটিউটে প্রবেশ করি, তখন তিনি ইনস্টিটিউটের পরিচালক। শুরু থেকেই তাঁকে দেখেছি বহুবিধ দায়িত্ব ও কর্মব্যস্ততার ভেতর নিরন্তর নিমগ্ন একজন মানুষ হিসেবে। কিন্তু সেই ব্যস্ততার মাঝেও তাঁর সংবেদনশীলতা ও সূক্ষ্ম সচেতনতার পরিচয় মিলেছিল ক্লাসরুমের এক ছোট্ট ঘটনায়।

শীত তখন ধীরে ধীরে কুয়াশার চাদর গুটিয়ে নিচ্ছে, চারদিকে নেমে এসেছে এক মৃদু উষ্ণতার আবেশ। এমন এক সকালের ক্লাসে আমরা মনোযোগ দিয়ে লেকচার টুকে নিতে ব্যস্ত। হঠাৎই জানালার দিয়ে উড়ে এলো একটি প্রজাপতি। স্যার সঙ্গে সঙ্গেই সব ফ্যান বন্ধ করে দিতে বললেন, যেন প্রজাপতিটি নির্বিঘ্নে বেরিয়ে যেতে পারে। সেই মুহূর্তেই উপলব্ধি করেছি, ক্লাসরুমে উপস্থিত প্রতিটি প্রাণের প্রতিই তাঁর দৃষ্টির পরিসর কতটা সতর্ক ও বিস্তৃত।

ক্লাসরুমের চার দেয়ালের ভেতর তিনি যেমন পাঠদান করেছেন, তেমনি মাঝেমধ্যে কবিগুরুর শান্তিনিকেতনীয় আবহে প্রকৃতির সান্নিধ্যে গাছতলায়, কখনো পুকুরের ওপর ভাসমান বাঁশের মাচায়ও আমাদের পাঠশালা বসেছে। সেইসব আলোচনায় উঠে এসেছে কখনো সমসাময়িক বৈশ্বিক রাজনীতি ও ক্ষমতার পাঠ, আবার কখনো পরাবাস্তব কাব্যের জগৎ।

তাঁর ক্লাসরুম মানেই যেন গল্পের এক অফুরান ভুবন। ঝুড়ি ঝুড়ি গল্পের প্রবাহের পাওয়া যায় জীবনবীক্ষা, তাঁর অন্তর্দৃষ্টি ও অভিজ্ঞতার আলোকে গড়ে ওঠা জীবনপাঠ। বরিশালের বিএম কলেজ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখান থেকে সুদূর পাশ্চাত্যের নানান দেশের নানান শিল্পী সাহিত্যিকদের সঙ্গে মেলামেশার তিক্ত কিংবা আনন্দঘন স্মৃতি, অগণিত আড্ডা কিংবা সাংবাদিক জীবনের সাক্ষাৎকারের অভিজ্ঞতা—সবই যেন অনায়াসে উঠে আসে ক্লাসের ফাঁকে ফাঁকে। জীবন সম্পর্কে বলতে গিয়ে তিনি যেমন প্রায়ই বলতেন, মানুষের জীবনে অন্তত একজন-দুজন নিজের মানুষ থাকা জরুরি, তেমনি স্মরণ করিয়ে দিতেন—“মৌমাছি আর ভ্রমর একই ফুলে ঘুরে; কেউ জমায় মধু, কেউ ছড়ায় বিষ।” মানুষের স্বভাব ও সম্পর্ক বোঝার এর চেয়ে সহজ অথচ গভীর মন্ত্র আর কী হতে পারে!

চলচ্চিত্রের আঞ্চলিক ও বৈশ্বিক জগতের সঙ্গেও আমাদের ৪৯তম আবর্তনের প্রথম পরিচয় তাঁর হাত ধরেই। আমরা কখনো পরিভ্রমণ করেছি সত্যজিৎ রায়ের পথের পাঁচালী-এর ধুলোমাখা নিও-রিয়ালিস্ট জগতে, কখনো প্রবেশ করেছি আকিরা কুরোসাওয়ার রশোমন–এর দ্ব্যর্থক ও ধূসর বাস্তবতায়। কখনো দেখেছি আব্বাস কিয়ারোস্তামির ক্লোজআপ–এর নির্মিত বাস্তবতার বিস্ময়, আবার কখনো আবিষ্কার করেছি আন্দ্রেই তারকোভস্কির ক্যামেরার গভীর কাব্যিক জগৎ। 
এইসব মুহূর্তে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যকার প্রচলিত সীমারেখা যেন ধীরে ধীরে ভেঙে যেত। তিনিও নেমে আসেন আমাদের কাতারে—ডেস্কে বসে আমাদের সঙ্গে সমান আগ্রহে ঘণ্টার পর ঘণ্টা চলচ্চিত্র দেখেন। আমরা সবাই মিলে হয়ে উঠতাম বিশ্ব চলচ্চিত্রের একনিষ্ঠ দর্শক ও পাঠক, আর শিক্ষক হিসেবে তিনি হয়ে উঠতেন আমাদের সহযাত্রী।

তাঁর একাডেমিক মূল্যায়নের পদ্ধতিও ব্যতিক্রমী। তৃতীয় বর্ষের এক ক্লাসে আচমকাই এসে বলেছিলেন, “যে যার পছন্দের একটি চলচ্চিত্র বা উপন্যাস নিয়ে তাৎক্ষণিক একটি রচনা লেখো—শর্ত একটাই, তা হতে হবে আমাদের একাডেমিক সিলেবাসের বাইরের কোনো টেক্সট।” মনে আছে, সেদিন আমি লিখেছিলাম আকিরা কুরোসাওয়ার তুলনামূলক কম আলোচিত চলচ্চিত্র ‘ড্রিমস’ নিয়ে। মূল্যায়নও করেছেন আদর্শ শিক্ষাগুরুর মতোই।

কবি শামীম রেজা একজন পথপ্রদর্শক। কীভাবে সাহিত্য ও চলচ্চিত্র, জীবন অভিজ্ঞতার গল্প, চিন্তা ও অনুভূতি একত্রে উৎকৃষ্টতার উদাহরণ হতে পারে, তাঁর কাছ থেকে শেখা যায়। স্যার ক্লাসে সিলেবাসের বাইরে গিয়ে যেন বৃহত্তর কোনো সিলেবাস ধরতে চান। এই জীবন-দৃষ্টির ফলেই তাঁর প্রতি আমাদের কৃতজ্ঞতা ও শ্রদ্ধা চিরকাল অমলিন থাকবে।

/জেড-এস/
সম্পর্কিত
আহমদ ছফার শেষ ফোন : ‘আকাশের দিকে তাকাও, মেঘটা কত সুন্দর’
জুবাইদার জন্মদিনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন
সাকিবের জন্মদিনে মুশফিকের আবেগঘন বার্তা, দেশের মাটিতেই অবসরের আশা
সর্বশেষ খবর
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
ফাইনালের আগে ড্রেসিংরুমে কী ঘটেছিল? মেসির ভিডিও ঘিরে রহস্য
ফাইনালের আগে ড্রেসিংরুমে কী ঘটেছিল? মেসির ভিডিও ঘিরে রহস্য
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী