শরীফ আতিক-উজ-জামানের অনূদিত গল্পগ্রন্থের প্রকাশনা উৎসব

সাহিত্য ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৩আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৫

শরীফ আতিক-উজ-জামানের অনূদিত গল্পগ্রন্থের প্রকাশনা উৎসব
লন্ডনের Spiderwize থেকে প্রকাশিত শরীফ আতিক-উজ-জামানের গল্পগ্রন্থ River Madhumati and The Broken Fiddle-এর প্রকাশনা উৎসব খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় আয়োজিত ওই অনুষ্ঠানে বইটি নিয়ে আলোচনা করেন ইংরেজি সাহিত্যের অবসরপ্রাপ্ত অধ্যাপক, লেখক ও গবেষক অসিতবরণ ঘোষ এবং বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল।

দেশভাগ, প্রান্তিক মানুষের জনজীবন, নারীবাদী ইস্যু, নষ্ট রাজনীতির পরিণতি ইত্যাদি বিষয়বস্তুর ওপর রচিত গল্পগুলোর শৈলী, সামাজিক গুরুত্ব, নান্দনিক বৈশিষ্ট্য নিয়ে আলোচকরা দীর্ঘক্ষণ কথা বলেন।

বৈশ্বিক সাহিত্যের পরিমণ্ডলে শরীফ আতিক-উজ-জামানের এই পদক্ষেপকে সবাই স্বাগত জানিয়ে তার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশের সাহিত্য বৈশ্বিক পাঠকের কাছে পরিচিত হয়ে উঠতে পারে শুধুমাত্র ব্যাপকভাবে অনূদিত হয়ে প্রকাশিত হলেই।

বিভিন্ন সময়ে রচিত নিজের ১১টি গল্প শরীফ নিজেই অনুবাদ করেছেন। লন্ডনের খ্যাতনামা প্রকাশনা সংস্থা Spiderwize গত ১ জুলাই গ্রন্থাকারে তা প্রকাশ করেছে।

সমালোচক ব্যান্ডন গুরি বইটির মূল্যায়ন করতে গিয়ে বলেছেন: Each story in this collection introduces new characters and situations, but the common theme of social inequality and an effective use of dark humour means each of these works to help paint an overall picture of life in Bangladesh with lots of detail.

আমাজন, ফয়েলস, বার্নস এন্ড নোবেল, ওয়াটারস্টোনস, বোকাস, স্যাক্সো, এডলিবরিস, এবিসিবুকস, বুকসাউটসহ বিশ্বের সমস্ত খ্যাতনামা বুকশপে বইটি পাওয়া যাচ্ছে। একইসাথে বইটির পেপারব্যাক ও কিন্ডল ভার্সন প্রকাশিত হয়েছে। অনলাইনে সহজেই পাঠকরা বইটি কিনতে পারবেন।     

//জেডএস//
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী