অমর একুশে গ্রন্থমেলা ২০২৩

কবিতার সাথে সুরের সংমিশ্রণ করা হয়েছে : সাকিরা পারভীন

সাক্ষাৎকার গ্রহণ : সুদিপ্তা দেবনাথ
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১১

প্রশ্ন : এই বইমেলোয় আপনার নতুন কোনো বই এসেছে?
সাকিরা পারভীন : হ্যাঁ, এখনও এসে পৌছাঁয়নি, আসি আসি করছে। ৩টি বই আসছে এইবার আমার। দরজায় মিশ্র ভৈরবী, নগ্ন সেতার, তুমি সেই অভিজ্ঞান। ৩টিই কবিতার বই।

প্রশ্ন : ‘নগ্ন সেতার’ কী রকম কবিতার বই?
সাকিরা পারভীন : এই বইটি নিয়ে মাওলা ব্রাদার্স পরীক্ষা-নিরীক্ষা করছে। এটা একটা সিরিজ। ১২ জন কবির ১২টি পাণ্ডুলিপি নিয়ে ৬টি বই হবে। মানে একটি বইয়ে দুইজন কবির কবিতা অন্তর্ভুক্ত হবে। এই সিরিজে আছেন নানান প্রজন্মের কবি।

প্রশ্ন : ‘তুমি সেই অভিজ্ঞান’ বইটি?
সাকিরা পারভীন : এটি একজন বিশেষ ব্যক্তিকে নিয়ে লেখা কবিতা। কিন্তু কে সে তা আমি এখন বলতে চাচ্ছি না।

প্রশ্ন : পাঠক বইটি পড়ে বুঝবেন?
সাকিরা পারভীন : তা এমনিতেই বুঝবে। কিন্তু এখন বলাটা ঠিক হবে কি না তা আমি বুঝতে পারছি না।

প্রশ্ন : ‘দরজায় মিশ্র ভৈরবী’ কি সংগীত সংশ্লিষ্ট?
সাকিরা পারভীন : এতে কবিতার সাথে সুরের সংমিশ্রণ করা হয়েছে। এটা একধরনের experiment বলা যেতে পারে। এর আগে সম্ভবত কেউ করেনি।

প্রশ্ন : এ জন্যই কি এর নাম ‘দরজায় মিশ্র ভৈরবী’?
সাকিরা পারভীন : অনেকটা ওইরকমই। ভৈরবী রাগের প্রকাশ বেশ কয়টা কবিতার সাথে রয়েছে। তাছাড়া প্রেম রয়েছে, politics রয়েছে। আবার অনেক বিষয়হীন বিষয়, যেমন, একটা খুন্তিও যে কবিতার বিষয় হয়ে উঠতে পারে তা আমি এই বইটিতে প্রকাশ করেছি।

প্রশ্ন : আপনার বইয়ের কোন দিকটি পাঠকদের আকৃষ্ট করবে?
সাকিরা পারভীন : কবিতার প্রতি আমি মনোযোগী, কবিতা আমি ভালোবাসি, কবিতা আমার প্রেম, বিরহ, জীবন, বেঁচে থাকার উপায়। প্রথমত- লেখা আমার জন্য, দ্বিতীয়ত- প্রত্যেক কবিই চায় তার কবিতা পাঠক পড়ুক, পড়ে কবিতার রস আস্বাদন করুক। প্রত্যেক কবিতায়ই moment আছে, হৃদয়ের ক্ষত আছে, দাগ আছে। এটাই বিশেষত।

প্রশ্ন : এখনকার প্রজন্ম আগের তুলনায় কবিতা কম পড়ে। আপনার মতে একজন পাঠকের কবিতা থেকে কীভাবে রস নেয়া উচিত?
সাকিরা পারভীন : কবিতা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সংক্ষিপ্ত এবং powerful একটি শিল্প। পাঠক যদি তার আত্মাকে সমৃদ্ধ করতে চান, তার ভাবনার জগৎকে সমৃদ্ধ করতে চান তাহলে কবিতা পড়বেন এবং পড়ছেনও। অনেক তরুণরা পড়ছেন এবং অনেক ভালো লিখছেনও।


বইয়ের তথ্য:
নগ্ন সেতার, কাব্যগ্রন্থ, মাওলা ব্রাদার্স
দরজায় মিশ্র ভৈরবী, কাব্যগ্রন্থ, পেন্ডুলাম বুকস
তুমি সেই অভিজ্ঞান, কাব্যগ্রন্থ, ক্রিয়েটিভ ঢাকা

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম