সজল আহমেদ-এর

আগুন জ্বেলে যাই

সাহিত্য ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৫১আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১০

আগুন জ্বেলে যাই
একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে সজল আহমেদ-এর কবিতার বই ‘আগুন জ্বেলে যাই।’ বইটির মূল্য : মূল্য ১৫০ টাকা। প্রচ্ছদ এঁকেছেন : সব্যসাচী হাজরা। বইটি প্রকাশ করেছে, দি রয়েল পাবলিশার।

বইটি সম্পর্কে কবি অসীম সাহা লিখেছেন-
পুঞ্জ প্রেমের ঘনীভূত রূপ নয়, সহজ প্রকাশের ব্যঞ্জনায় সজল আহমেদের কবিতা যে একটি বিশেষ দক্ষতা নিয়ে পাঠকচিত্তকে গ্রাস করার ক্ষমতা রাখে, ‘আগুন জ্বেলে যাই’ কাব্যগ্রন্থের অনেক কবিতাতেই তার আভাস মেলে। বর্তমান সময়ের কবি হওয়া সত্ত্বেও তার কবিতার শিকড়-সংলগ্নতা অন্যদের চেয়ে তাকে ভিন্নতর করে তুলেছে। মূলত তার কবিতা প্রেমের বহুমাত্রিক ব্যঞ্জনায় হৃদ্য। বেশির ভাগ কবিতাই হ্রস্ব-আকারে রচিত। কিন্তু তারই মধ্য দিয়ে তার অনুভূতি এমন এক নিপুণ ভাষায় প্রকাশিত হয়, যাতে শিল্পসৌন্দর্যের সঙ্গে অন্তর্কথনের একটি বিস্তৃত জগৎ উন্মোচিত হয়ে যায়। সজলের সব কবিতাই যে প্রেমভিত্তির ওপর প্রতিষ্ঠিত তা নয়, অন্য ধরনের কবিতা নির্মাণেও তিনি দক্ষ কারিগর। উপমা ও রূপকের সূক্ষ্ম ব্যবহারে তার কবিতা ভিন্ন মাত্রায় অন্তর্ভেদী। ‘আগুন জ্বেলে যাই’ কাব্যগ্রন্থে সজল আহমেদ তার ব্যক্তিগত অনুভূতিকে যতটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন, সমষ্টিগত অনুভূতিকে ততটা নয়, যদিও বাংলা কবিতায় এরকম দৃষ্টান্ত অপ্রতুল নয়। তাই তার কবিতাকে বলা চলে সেই ধারাবাহিকতারই উত্তরসূরী। সেজন্যে তার কবিতা আপাতসরল হয়েও হয়ে উঠেছে গূঢ় আন্তরসঞ্চারী। সজল আহমেদের কাব্যবৈশিষ্ট্যের নতুনত্ব এখানেই।

সম্পর্কিত
সৈয়দ রিয়াজুর রশীদের “সব চরিত্র অলীক বাস্তব মানবীয়” প্রকাশিত
কনির চোখে নতুন ‘দ্য গডফাদার’
প্রথমবার নারী প্রধান চরিত্রে মুরাকামির উপন্যাস
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের