লন্ডন থেকে প্রকাশিত হচ্ছে মোস্তফা কামালের উপন্যাস

সাহিত্য ডেস্ক
০৫ জানুয়ারি ২০১৯, ১০:০০আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১০:০০

লন্ডন থেকে প্রকাশিত হচ্ছে মোস্তফা কামালের উপন্যাস জনপ্রিয় কথাসাহিত্যিাক ও সাংবাদিক মোস্তফা কামালের সাড়াজাগানো উপন্যাস ‘জননী’র ইংরেজি সংস্করণ ‘দ্য মাদার’ প্রকাশ করছে বিশ্ববিখ্যাত প্রকাশনা সংস্থা লন্ডনের অলিম্পিয়া পাবলিশার্স। চলতি মাসেই উপন্যাসটি প্রকাশ হবে।

‘দ্য মাদার’ উপন্যাসটি লন্ডন থেকে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়া অঞ্চলের দেশগুলোতে পৌছানোর দায়িত্ব পালন করবে আমাজন। অলিম্পিয়া দুটি ফরমেটে বইটি প্রকাশ করবে—পেপার ব্যাক ও ই-বুক ফরমেট। চলতি মাস থেকে দুই ফরমেটেই বইটি আমাজনের মাধ্যমে ক্রেতারা কিনতে পারবেন।

২০১৪ সালে পার্ল পাবলিকেশন্স থেকে প্রথম প্রকাশিত হয় ‘জননী’। প্রকাশের পরেই বইটি ব্যাপকভাবে সমাদৃত হয়। ইতিমধ্যেই জননীর চতুর্থ সংস্করণ বাজারে এসেছে বলে জানান প্রকাশক হাসান জায়েদী তুহিন। তিনি আরো বলেন, ‘লেখকের ইতিহাসভিত্তিক তিনটি উপন্যাস অগ্নিকন্যা, অগ্নিপুরুষ এবং অগ্নিমানুষও ব্যাপক সাড়া জাগিয়েছে। ১৯৪৭ থেকে ১৯৭১ অর্থাৎ দেশভাগ থেকে স্বাধীনতা পর্যন্ত সময়কালের ওপর লেখা ট্রিলজি বাংলা সাহিত্যে নতুন মাত্রা যোগ করেছে বলে আমি মনে করি। পার্ল থেকে বইগুলো বের করতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছি।’

লেখক মোস্তফা কামাল বইটি সম্পর্কে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘লন্ডনের অলিম্পিয়া পাবলিশার্স থেকে বই বের হওয়া যে কোনো রাষ্ট্রীয় পুরস্কারের চেয়েও বড় ব্যাপার বলে মনে করি। আমার সেরা উপন্যাসগুলোর মধ্যে জননী একটি। এই উপন্যাস দিয়েই পাঠক আমাকে নতুন করে চিনেছে এবং নতুনভাবে গ্রহণ করেছে। এটি একটি দীর্ঘ উপন্যাস।  আমি প্রথম অলিম্পিয়াকে উপন্যাসের কাহিনী সংক্ষেপ এবং প্রথম তিন পার্ট পাঠাই। পরে তারা পান্ডুলিপি পাঠানোর জন্য অনুরোধ করে। হঠাৎ একদিন দেখি, আমার ইমেইলে অলিম্পিয়া পাবলিশার্সের সম্পাদকীয় বোর্ডের প্রধান সম্পাদকের চিঠি। উপন্যাসটি প্রকাশের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে দীর্ঘ চিঠি। চিঠিতে উপন্যাসটি অসাধারণ বলে উল্লেখ করেন।

আমি অলিম্পিয়াকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। উপন্যাসটির ইংরেজি অনুবাদ করেছেন লেখক ও অনুবাদক দুলাল আল মনসুর। তাকেও ধন্যবাদ জানাচ্ছি।’

//জেডএস//
সম্পর্কিত
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সৈয়দ রিয়াজুর রশীদের “সব চরিত্র অলীক বাস্তব মানবীয়” প্রকাশিত
কনির চোখে নতুন ‘দ্য গডফাদার’
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী