গ্রন্থমেলায় থিয়েটার পত্রিকা ‘ক্ষ্যাপা’র পঞ্চম সংখ্যা

সাহিত্য ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৮আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১২:০২

গ্রন্থমেলায় থিয়েটার পত্রিকা ‘ক্ষ্যাপা’র পঞ্চম সংখ্যা

অমর একুশে গ্রন্থমেলা-২০২০ উপলক্ষে প্রকাশ হয়েছে পাভেল রহমান সম্পাদিত থিয়েটার বিষয়ক পত্রিকা ক্ষ্যাপা’র পঞ্চম সংখ্যা। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের লিটলম্যাগ চত্বরে ক্ষ্যাপা’র ১৫৬ নম্বর স্টলে সংখ্যাটি পাওয়া যাচ্ছে। এ সংখ্যাটির প্রচ্ছদ এঁকেছেন শাহনাজ জাহান ও নামলিপি করেছেন শাহীনুর রহমান। এ সংখ্যাটির শুরুতেই রয়েছে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের একটি সাক্ষাৎকার। এছাড়া মামুনুর রশীদের ‘রাঢ়াঙ’ নাটক নিয়ে লিখেছেন থিয়েটারওয়ালা পত্রিকার সম্পাদক হাসান শাহরিয়ার। সংখ্যাটিতে রয়েছে তিনটি প্রবন্ধ। লিখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান কামাল উদ্দিন কবীর, কবি-নাট্যকার ও নির্দেশক শুভাশিস সিনহা ও অপু মেহেদী। এছাড়া ২০১৯ সালে মঞ্চে আসা তিনটি নাটক নিয়ে আলোচনা লিখেছেন অলোক বসু, আসাদুল ইসলাম ও হুমায়ূন আজম রেওয়াজ। বাংলাদেশের একক অভিনীত নাটকের ওপর ফিচার লিখেছেন পাভেল রহমান। সংখ্যাটির শেষের দিকে ২০১৯ সালে বাংলাদেশের নাট্যাঙ্গন নিয়ে সালতামামি সাজিয়েছেন শাকিল মাহমুদ।

ক্ষ্যাপা’র সম্পাদক পাভেল রহমান বলেন, ‘হাজার বছরের বাংলা নাট্য ঐতিহ্যকে ধারণ করে বাংলাদেশের নাট্যচর্চায় যুক্ত হয়ে কাজ করছে ক্ষ্যাপা। ইতোমধ্যে ক্ষ্যাপার পাঁচটি সংখ্যা প্রকাশ হয়েছে। এবারের অমর একুশে গ্রন্থমেলার লিটলম্যাগ চত্বরে ক্ষ্যাপার স্টল থেকে চতুর্থ ও পঞ্চম সংখ্যাটি সংগ্রহ করা যাবে। ভবিষ্যতে থিয়েটার বিষয়ক বই প্রকাশেও উদ্যোগ নেবে ক্ষ্যাপা।’

পত্রিকাটির বিনিময় মূল্য ১০০ টাকা।

//জেডএস//
সম্পর্কিত
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সৈয়দ রিয়াজুর রশীদের “সব চরিত্র অলীক বাস্তব মানবীয়” প্রকাশিত
কনির চোখে নতুন ‘দ্য গডফাদার’
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের