মেলায় মাহবুব মোর্শেদের গল্পগ্রন্থ ‘সন্দেহ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২১, ২০:৪১আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২০:৪১

বই মেলায় এলো কথাসাহিত্যিক ও সাংবাদিক মাহবুব মোর্শেদের তৃতীয় গল্পগ্রন্থ ‘সন্দেহ’।  মেলায় বৈভব প্রকাশনীর ৩৫৭ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। ঘরে বসে রকমারি ও বৈভবের ফেসবুক পেজ থেকেও বইটি ২৫% ছাড়ে সংগ্রহ করা যাবে।

মাহবুব মোর্শেদ জানিয়েছেন, ‘সমকালীন মানবিক সম্পর্কগুলোর নানামুখী জটিলতা, সংশয়, সন্দেহ ও দ্বিধা নিয়ে লেখা নয়টি বাছাই করা গল্প এ বইয়ে সংকলিত হয়েছে। ’

বইয়ের প্রকাশক পাপিয়া জেরীন বলেন, ‘গল্পগুলো আগে পড়া থাকলেও বই আকারে পড়ার পর নতুন ভালো লাগা তৈরি হলো।  মাহবুব মোর্শেদ যেন গল্প লেখেন না, সিনেমার মতো গল্প দেখিয়ে দেন।  সমকালীন প্রেক্ষাপটে লেখা গল্পগুলো পাঠককে নতুন করে ভাবাবে। ’

এর আগে প্রকাশিত হয়েছে মাহবুব মোর্শেদের গল্পের বই ‘ব্যক্তিগত বসন্তদিন’ ও ‘দেহ’। গল্পকার হিসেবে সাহিত্য অঙ্গনে প্রবেশ করলেও এখন তিনি উপন্যাসে বেশি মনোযোগী। পাঠকপ্রিয় ‘ফেস বাই ফেস’ ও ‘তোমারে চিনি না আমি’র পর তৃতীয় উপন্যাস ‘না পেয়ে তোমার দেখা’ নিয়ে কাজ করেছেন তিনি। বই মেলার পর উপন্যাসটি প্রকাশিত হবে বলে আশা করছেন মাহবুব মোর্শেদ।

 

/এফএএন/
সম্পর্কিত
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সৈয়দ রিয়াজুর রশীদের “সব চরিত্র অলীক বাস্তব মানবীয়” প্রকাশিত
কনির চোখে নতুন ‘দ্য গডফাদার’
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি