অমর একুশে গ্রন্থমেলা ২০২৪

জিয়া হাশানের গল্পগ্রন্থ ‘দুপুরের পাড়ে পুকুরের আড়ে’

সাহিত্য ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৪আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৪

গতিময় গদ্যে লেখা বৈচিত্র্যময় কাহিনির চারটি গল্প নিয়ে জিয়া হাশানের গল্পের বই ‘দুপুরের পাড়ে পুকুরের আড়ে’ বইমেলায় প্রকাশিত হয়েছে।

বইয়ের প্রথম গল্প ‘গাড়ি-গণকের গাঁথা‘-এর কাহিনি গড়ে উঠেছে ঢাকা-সাভার সড়কের এক মোড়ে ঘনঘন সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে। তাতে বিচলতি হয়ে পড়ে সড়কের যাবতীয় কর্মকাণ্ড পরিচালনাকারী সংস্থা মিরপুরের বিআরটিএ-এর উচ্চপদস্থ এক কর্মকর্তা। তদন্তে গেলে তার সাথে দেখা হয় এক আজিব লোকের। তার হাতের ইশারায় সড়ক তার রূপ বদলায়, বাঁকা-তেড়া হয়ে ওঠে। সড়ক দুর্ঘটনার এক জাদুবাস্তব বর্ণনা পাওয়া যায় এ গল্পে।

‘দুপুরের পাড়ে পুকুরের আড়ে’ গল্পে উঠে এসেছে এক ব্রিটিশ-বাংলাদেশী তরুনীর ঢাকা ও তার আশপাশের তিনটি গ্রাম ভ্রমণের কাহিনি। সে তার শিশুকালের গ্রাম ও একটি পুকুরের খোঁজে এ ভ্রমণ শুরু করে। শেষে তার ‘কথা-বলা’ পুকুরের সন্ধান পেলেও তরুণীর শেষ রক্ষা হয় না।

‘মাইনাসে মাইনাসে প্লাস প্রোগ্রাম’ গল্পে দেশের ক্ষমতা-কাঠামোর মুখোশ উন্মোচন করা হয়েছে। ক্ষমতাসীন দলের একজন ইউনিয়ন চেয়ারম্যান কীভাবে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ধর্মকে ব্যবহার করে তার কাবিক্য বর্ণনা পাওয়া যায় গল্পের বাক্যে বাক্যে।

‘প্রাণ প্রোডাক্ট’ গল্পগ্রন্থের সর্বশেষ গল্প। এতে দেশের দক্ষিণ অঞ্চলের এক নদীর তীরে ইটের ভাটা গড়ে তোলার কাহিনি বলা হয়েছে। সে ভাটায় বাঁকা-তেড়া, কুঁজো-পঙ্গু ইট তৈরি হওয়া শুরু হলে তা থেকে রক্ষা পাওয়ার নানা কৌশলে আমাদের যাবতীয় অন্ধ বিশ্বাসের প্রতিফলন দেখা গেছে।

ঐতিহ্য প্রকাশনী কর্তৃক প্রকাশিত ‘দুপুরের পাড়ে পুকুরের আড়ে’ বইটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ একেঁছেন শিল্পী ধ্রুব এষ। মুদ্রিত মূল্য ১৮০ টাকা।

/জেড-এস/
সম্পর্কিত
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সৈয়দ রিয়াজুর রশীদের “সব চরিত্র অলীক বাস্তব মানবীয়” প্রকাশিত
কনির চোখে নতুন ‘দ্য গডফাদার’
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের