অমর একুশে গ্রন্থমেলা ২০২৪

দিপন দেবনাথের ‘কিছু প্রেম, আর কিছু অন্য’

সাহিত্য ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

বিচিত্র কবিতার জগতের বহুমাত্রিক অনুষঙ্গ প্রেম। প্রেম জীবনের আশ্রয় আবার কখনো প্রশ্রয়। প্রেমই দ্রোহ আবার কখনো তা স্লোগান। প্রেম নিয়ত অথচ সার্বিক নয়; প্রেমের বহুরূপই 'কিছু প্রেম, আর কিছু অন্য' কাব্যের সমন্বিত রূপ। অনুভবের পথ আর বাস্তবকে ছুঁয়ে চলতে চলতে চেনা পথের গাঢ় নির্জনতাকে আলিঙ্গন করেছে যে মন, মানুষ আর প্রকৃতি তার সমন্বয়ে গড়ে উঠেছে এই কাব্যগ্রন্থ।

‘কিছু প্রেম, আর কিছু অন্য’ কাব্যগ্রন্থের কবিতা অনুভব বৈচিত্র্য আর প্রকাশভঙ্গির সারল্যে হয়ে উঠেছে অনবদ্য। যে জীবন আমাদের আরাধ্য তার বাইরের অনুভব যদি প্রেম হয় তবে আরাধনার বিপরীতে যে প্রেম তাকেই মূলত ধরতে চেয়েছেন কবি এই কাব্যে। এ কাব্যগ্রন্থের অন্যতম বৈশিষ্ট্য স্বতঃস্ফূর্ততা ও স্বচ্ছতা। যা অধিকাংশ ক্ষেত্রেই পাঠককে স্পর্শ করবে। কবিতাগুচ্ছের আবেগীয় স্ফুরণ প্রচলিত কবিতার চেয়ে স্বতন্ত্র। কবিকে পাঠ করলেই বিস্তারিত হবে এক সম্মোহনের জগৎ।

প্রকাশনা প্রতিষ্ঠান: কাগজ প্রকাশন।
প্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর।
মুদ্রিত মূল্য: ৩০০ টাকা।

/জেড-এস/
সম্পর্কিত
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সৈয়দ রিয়াজুর রশীদের “সব চরিত্র অলীক বাস্তব মানবীয়” প্রকাশিত
কনির চোখে নতুন ‘দ্য গডফাদার’
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী