বইমেলা: হিসাব মিলেছে ২০ কোটি টাকার, আনুমানিক বিক্রি ৪০ কোটি

ঢাবি প্রতিনিধি
০৪ মার্চ ২০২৫, ১৯:৩৪আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৯:৩৪

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় এবার অংশ নেওয়া ৭০৩টির মধ্যে ৩৫১টি প্রকাশনীর বই বিক্রির হিসাব পেয়েছে বাংলা একাডেমি। তাদের বিক্রির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা। তাবে বাকি প্রকাশনীগুলোর বই বিক্রিসহ মোট পরিমাণ আনুমানিক ৪০ কোটি টাকা হবে বলে মনে করছে বাংলা একাডেমি।

মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় বইমেলা কমিটির সদস্য সচিব সরকার আমিনের সই সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় মোট বইবিক্রির পরিমাণ নিয়ে কিছু বিভ্রান্তি পরিলক্ষিত হয়েছে। মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সমাপনী অনুষ্ঠানে প্রদত্ত প্রতিবেদনে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলা একাডেমির নিজস্ব বিক্রির পরিমাণ প্রায় ৬১ লাখ বলে জানিয়েছিলেন। কিন্তু অনেকেই সে সংখ্যাকে মেলার মোট বিক্রির পরিমাণ ধরে নিয়ে ইচ্ছাকৃতভাবে বা অসচেতনভাবে বিভ্রান্তি ছড়িয়েছেন।’

বাংলা একাডেমির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এবার বইমেলায় অংশগ্রহণকারী মোট প্রতিষ্ঠান ছিল ৭২১টি। এর মধ্যে ১৮টি প্রতিষ্ঠান মিডিয়া ও স্বাস্থ্যসেবার। বাকি ৭০৩টি প্রকাশনা প্রতিষ্ঠান। এবার যথেষ্ট তাগাদা দিয়ে এবং সময়ক্ষেপণ করে মোট ৩৫১টি প্রতিষ্ঠানের বই বিক্রির হিসাব পাওয়া গিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট বিক্রির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা। বাকি প্রতিষ্ঠানগুলোর সম্ভাব্য বিক্রির পরিমাণ যোগ করে মোট বিক্রি আনুমানিক ৪০ কোটি টাকা হতে পারে।

বাংলা একাডেমির বিজ্ঞপ্তিতে জানানো হয়,  এবার মেলা শেষে বাংলা একাডেমির মোট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৬৪ লাখ ৭৬ হাজার ৩৯৩ টাকা। তবে মেলায় আগের বছরগুলোর এবং এ বছরের বই বিক্রির হিসাব মূলত প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে করা আনুমানিক হিসাব।

উল্লেখ্য, গত বছর ৩১ দিনের বইমেলা চলে ১ ফেব্রুয়ারি থেকে শুরু করে ২ মার্চ পর্যন্ত। ওই বইমেলায় প্রায় ৬০ কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছিল বাংলা একাডেমি কর্তৃপক্ষ। পুরো মেলায় প্রায় ৫০ লাখ লোকসমাগম হয়েছিল।

বই মেলা কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, গত বছর প্রাথমিকভাবেই ৬০ কোটি টাকার বই বিক্রির হিসাব পাওয়া গিয়েছিল। এরমধ্যে বাংলা একাডেমি বিক্রি করেছিল প্রায় ১ কোটি টাকার বই। সে তুলনায় এবার বই বিক্রি কমেছে। এবার বাংলা একাডেমি বই বিক্রি করেছে ৬১ লাখ টাকা। বইমেলায় মোট বিক্রির হিসাব পাওয়া যায়নি। 

/এপিএইচ/
সম্পর্কিত
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের