৩৪তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু ২৩ মে

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ মে ২০২৫, ১৪:০১আপডেট : ০৮ মে ২০২৫, ১৪:২৬

৩৪তম নিউ ইর্য়ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু হবে আগামী ২৩ মে। ওই দিন সন্ধ্যা ৬টায় যুক্তরাষ্ট্রের নিউ ইর্য়কের জ‍্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে বইমেলার উদ্বোধন করবেন বাংলা সাহিত্যের অন্যতম নন্দিত ও জনপ্রিয় লেখক সাদাত হোসাইন। বৃহস্পতিবার (৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৩-২৬ মে চার দিনব্যাপী বইমেলায় আমেরিকা ও কানাডা থেকে বিপুল সংখ্যক লেখক যোগ দেবেন। অংশ নেবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকাশনা সংস্থা। থাকবে অজস্র‍ নতুন বই।

উল্লেখ্য, সাদাত হোসাইন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গসহ বিশ্বব্যাপী বাংলাভাষী পাঠকের কাছে দারুণভাবে সমাদৃত। এই লেখক তার উপন্যাস, ছোটো গল্প ও কবিতা দিয়ে জয় করেছেন পাঠক হৃদয়। সম্মানিত হয়েছেন আইএফআইসি ব্যাংক নিবেদিত ‘কালি ও কলম সাহিত্য পুরস্কার’, ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার’, ‘শুভজন সাহিত্য সম্মাননা’, ‘এসবিএসপি-আরপি ফাউন্ডেশন সাহিত্য পুরস্কার’, ‘জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল পুরস্কার (সংস্কৃতির ক্ষেত্রে অবদানের জন্য) ২০১৩’ এবং পশ্চিমবঙ্গের ‘চোখ সাহিত্য পুরস্কার-২০১৯’সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা। চলচ্চিত্র নির্মাতা হিসেবেও পরিচিত এই লেখক তার চলচ্চিত্রের জন্য পেয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র পুরস্কার-২০১৬’।

/আরকে/
সম্পর্কিত
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের