কাজী আনিস আহমেদের নতুন উপন্যাস ‘কার্নিভোর’

সাহিত্য ডেস্ক
২২ জুন ২০২৫, ০৮:৩৫আপডেট : ২২ জুন ২০২৫, ০৮:৩৫

ব্রিটিশ-আমেরিকান প্রকাশনা সংস্থা হার্পার কলিন্স থেকে প্রকাশিত হতে যাচ্ছে কাজী আনিস আহমেদের নতুন উপন্যাস ‘কার্নিভোর’। নিউ ইয়র্ক অভিবাসী একজন বাংলাদেশি রাঁধুনির অর্থ উপার্জনের ভিন্ন পথ বেছে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উপন্যাসটি রচিত।

উপন্যাসের নায়ক একজন অভিবাসী বাঙালি। ম্যানহাটনে অবস্থিত তার রেস্তরাঁ অভিনব স্বাদের জন্য জনপ্রিয় হলেও ঋণে জর্জরিত তার জীবন। ‘কার্নিভোর’ একাধারে থ্রিলার, ডায়াস্পোরিক ড্রামা এবং বিলিয়নিয়ার ক্লাবের হাস্যরসাত্মক উপন্যাস।

বইটির আগাম প্রশংসায় ব্রিটিশ লেখক ওয়াসিম খান বলেছেন, 'খাবারের বিলাসিতা ও রুচির বিকৃতির মধ্য দিয়ে কাজী আনিস আহমেদ সমাজের ক্রমবর্ধমান শ্রেণিভেদের বীভৎসতা তুলে এনেছেন।'

প্রকাশনা প্রতিষ্ঠান হার্পার কলিন্স জানায়, ৩২০ পৃষ্ঠার উপন্যাসটি আগামী ৩০ জুন প্রকাশ হবে। বর্তমানে বইটি অ্যামাজনে অর্ডার করা যাচ্ছে। এছাড়া প্রকাশনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, অ্যামাজন ছাড়াও যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়ার বাজারে প্রিন্ট এবং অনলাইন সংস্করণে পাওয়া যাবে।

আগামী বছর মার্চে মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর আমেরিকায় বইটি প্রকাশিত হবে। ঢাকার বুকওয়ার্ম এবং অন্যান্য দোকানেও ইন্ডিয়ান পেপারব্যাক সংস্করণে পাওয়া যাবে। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।

কাজী আনিস আহমেদের জন্ম এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা ঢাকাতেই, সেন্ট জোসেফ ও নটরডেম কলেজে। উচ্চতর শিক্ষা আমেরিকায়-ব্রাউন, ওয়াশিংটন ও নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে যথাক্রমে সাহিত্যে ব্যাচেলর, মাস্টার্স ও ডক্টরেট।
লেখালেখির সূচনা কৈশোরেই, বাংলা ও ইরেজি ভাষায়। ‘চল্লিশ কদম’ উপন্যাসিকা প্রথম প্রকাশিত হয় আমেরিকার মিনেসোটা রিভিউ-এ, ২০০০ সালে। গল্পগ্রন্থ ‘গুড নাইট মি. কিসিঞ্জার অ্যান্ড আদার স্টোরিজ’ বাংলাদেশে প্রকাশ করে ইউপিএল, ২০১২ সালে এবং যুক্তরাষ্ট্রে দ্যা আননে প্রেস, ২০১৪ সালে। উপন্যাস 'দ্যা ওয়ার্ল্ড ইন মাই হ্যান্ডস' প্রকাশিত হয় ২০১৩ সালে। পরবর্তীকালে সবগুলো বই কাগজ প্রকাশন থেকে বাংলায় অনূদিত হয়েছে। কাজী আনিস আহমেদ ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর সহ-প্রতিষ্ঠাতা এবং ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউনের প্রকাশক।
প্রতিষ্ঠা করেছেন ইংরেজি প্রকাশনা সংস্থা ‘বেঙ্গল লাইট্স বুকস’ এবং ‘ঢাকা ট্রান্সলেশন সেন্টার’। তিনি ঢাকা লিট ফেস্টের সহ-আয়োজক এবং PEN বাংলাদেশের সভাপতি।

 

/জেড-এস/
সম্পর্কিত
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সৈয়দ রিয়াজুর রশীদের “সব চরিত্র অলীক বাস্তব মানবীয়” প্রকাশিত
কনির চোখে নতুন ‘দ্য গডফাদার’
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি