ক্ষুধা ।। ভাস্কর চৌধুরী

.
২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩০ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৩

ক্ষুধা ।। ভাস্কর চৌধুরী
তিনটে লোক কোদাল আর শাবল হাতে রাতে বাড়ি ফিরছে। তারা কৃষক। সহজ সরল মানুষ। বাড়িতে মাঝরাতে ভাত পাবে এমন আশা নেই; অথচ পেটে ক্ষিধে। তারা একে অন্যকে বললো, কি করি রে? খিদা যে। আরেকজন জানায়, ঘরে ভাত নাই তার। বলতে বলতে এক মহাজনের বাড়িতে এলো। শীতের রাত। কেউ জেগে নেই। সীমানার দেয়ালটা নরম ইটের। একজন বললো, চল সিঁদ কাটি। তারা সিঁদ কাটতে বসলো। ধীরে গুঁতো দিতেই দুচারটে ইট সরে গেলো। তখন তাদের একজন ইট ধরে রাখে আরেকজন কাটে। প্রায় অল্পতেই হা হয়ে যায়। রান্না ঘরটা উঠোনের মাঝখানে। খড়ের ছাউনি। ভেজানো কপাট। বিড়ি খাওয়া ম্যাচ জ্বালিয়ে তারা ভাতের হাঁড়ি পেলো। ডালিতে পেঁয়াজ-মরিচ। মুচিতে লবণ। একটা করে থালা নিয়ে নিঃশব্দে পান্তাভাত পেঁয়াজ দিয়ে খেলো। পেট টুবটুব করছে। তারা যেমন এসেছিলো, রান্না ঘরে শেকল তুলে দেয়ালের ফুটো দিয়ে বেরিয়ে গেলো। একজন বললো, আহা, বড় খিদা ছিলো রে! আরেকজন বললো, চুরি করিনি। চাইলেই দিতো। এতো রাইতে কে ডাকে? তৃতীয়জন বমি করতে করতে বললো, কামটা ঠিক হইছে কি?

আরো পড়ুন-

আবার গুলির শব্দ ।। চঞ্চল আশরাফ

জেড.এস.
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে
এইচআর বিভাগে বিনিয়র অফিসার নেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়
এইচআর বিভাগে বিনিয়র অফিসার নেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়
হামের প্রাদুর্ভাবে নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি
হামের প্রাদুর্ভাবে নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি
পুলিশ সুপারের চ্যালেঞ্জ ঘোষণার দিনে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা
পুলিশ সুপারের চ্যালেঞ্জ ঘোষণার দিনে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ