পাঁচটি কবিতা

ফরহাদ নাইয়া
২২ জানুয়ারি ২০২০, ০৭:০০আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ০৭:০০

পাঁচটি কবিতা

ঢাকা

ধুলোর ভিতর অফ হয়ে আছে এই ওড়া।

সমস্ত বাড়ি থেমে গেছে

ছাদের সিগন্যালে।

কী আছে আমাদের জীবনে

ঢাকা খুলে দিয়েছি।

কথার দিকে তাতানো ভারি জ্যাম,

যেন ছেড়ে দিলে

কলরবে ডুবে যাবে শহর

আর বাক্যের ভেতর সাঁতার কাটতে কাটতে

আমার একটি কথা কখনোই কূল পাবে না।

কলোনি

ইঁদুর ধরতে না পারার ক্ষোভে বিড়ালটা বছরের পর বছর মন খারাপ করে থাকল।

একদিন খুব তাড়া করে প্রায় ধরেই ফেলছিলো। হুট করে কই যে লুকিয়ে গেলো ইদুরটা,

আর খুঁজে পেলো না। পরে জানা গেলো ইদুরটা বিড়ালের পেটের ভেতর বাস করে

এবং ওটাই তার একমাত্র লুকানোর ঘর। এটি জানতে পারার পর বিড়ালটা

নিজেকেই নিজে খেয়ে ফেললো এবং নিজের পেটের ভেতর হৃদপিণ্ড থেকে সমস্ত রক্তনালীতে ইদুরকে তাড়া করে বেড়ালো।

**

একদিন সব হবে, কথাটি ভাবতেই মনে হয় একটা দিন আমার জন্য ঘাপটি মেরে

বসে আছে অথচ আসছে না, এরকম মনে হলে ভাবি তাকে টেনে হিঁচড়ে নিয়ে

আসবো কিংবা ভুলিয়ে ভালিয়ে। কিন্তু কোথায় বসাব তাকে, খাওয়াব কী! আমার তো

ঘর নেই, খাওয়ার পয়সা নেই, রোগ হলে ওষুধও তো নেই। ভাই একদিন এভাবে

এসো না এ গরীবরে ঘরে, লজ্জা দিয়ো না। একদিন শব হবে নিশ্চিত, ওইদিন এসো।

**

বুক নয়, মুখ নয়

দুনিয়া পকেটে থাকে

তোমার হাসির ভেতরে কিছু নাই

চাঁদে নাই কিছু

কিংবা অন্য গ্রহে

হৃদয়ের ছাদে উঠে

শরীর দেখো

শরীরে কিছু নাই

মনে নাই কিছু

শরীরই শব হয়

সব হয় শব

সব কথা শব নয়

সবার ভেতর থেকে আলাদা কথা নাই।

আলাদা মন নাই শুধুই মানুষের।

পুরুষের মতো এই পৃথিবী ধনযোগী।

তুমি-আমি-আমরা ব্যথার মতো নরম

একটা আসল গাধা নাই।

সাগরের ভাব নিয়ে যতদূর নদী

কোথাও সমুদ্র নাই।

অথচ আমি আছি

সকল মেঘের উপরে

আকাশের মগডালে

শিউলি ফুল খুলে

কোথাও ঝরে পড়ছে এই রাত।

**

বিকেল কি নারিকেল

কদবেল আমড়া

বিকেলের গায়ে থাকে

সকালের চামড়া।

দুপুর কি নুপুরের

টুপুরের তোয়ালে

দুপুরকে টানে রোজ

তিনমুখো বোয়ালে।

সকাল কি মহাকাল

অকালে পাকে রোজ

সকালের পিছু লেগে

দুপুরের ভুরিভোজ।

রজনী কি সজনীর

গজনীর মহারাজ

রজনীর বাম বুকে

লুকানো সে কারুকাজ।

//জেডএস//
সম্পর্কিত
প্রিয় দশ
ক‌বি শামীম রেজা‌র ক‌বিতা নি‌য়ে পিএইচ‌ডি করলেন ভারতীয় গবেষক
এই বেঁচে থাকা কিংবা মরে যাওয়া
সর্বশেষ খবর
কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে নারী নিহত
কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে নারী নিহত
লেবানন ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিলো আমিরাত
লেবানন ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিলো আমিরাত
শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের আসলাম চৌধুরী
শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের আসলাম চৌধুরী
‘নেতানিয়াহুর জন্য আর অস্ত্রের অর্থায়ন করা উচিত নয়’
‘নেতানিয়াহুর জন্য আর অস্ত্রের অর্থায়ন করা উচিত নয়’
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি