জরায়ুর অন্তিম জ্যোৎস্না

দৃষ্টি নুত
২৮ জুলাই ২০২৬, ১০:৩০আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১০:৩০

ঘুম নাচো তো দেখি

ঘুম নাচে, কল্পতরু ছন্নছায়ায় পোষা অভিযোগ—
বাবা, আমার ছন্দ পোষে, চিন্তা পোষে। তবুও তার চোখ নির্ঘুম তালিকা।
হাসে আর বলে,
ঘুম নাচো তো দেখি!

চোখের পাতারা নাচে— গভীর রাতে বাবা বাড়ি ফিরে,
বালিশে মাথা নুয়ে, রাত ভোর চিন্তায় মগ্ন।

অস্তিতবাদ, দুঃখবাদ, বাস্তববাদ সবই বামে রেখে—
চোখের পাতায় তার ঘুম নাচে।

লগ্নপূর্ববর্তী কাফন

রক্তাভ লগ্ন কণা,
শিখণ্ডী বনে নীলাভ হৃৎপিণ্ড সঞ্চরিত লগ্ন গর্ভ
তবুও ঝরছে জীবন।
যৌবন ক্রমাগত মৃত্যুর কাছাকাছি
অন্ধকারাচ্ছন্ন লগ্ন প্রবাহিত শ্রম।
ঝড় হাওয়া ক্রোধ প্রতিশ্রুতি

সূর্যহীন চাঁদ—
মৃত্যু পূর্ববর্তী কবর মেঘে ঢাকা লাল কাফন।

আষাঢ়

আষাঢ় আমার কাছে প্রসবপূর্ব নৈঃশব্দ্যের ঋতু, জরায়ুর অন্তিম জ্যোৎস্না।
আর ৩০ আষাঢ়— অস্তিত্বের সর্বপ্রথম মাতৃ-অভিষেক, যেদিন এক কামিনী নতুন নামে উচ্চারণ করে— মা।

দৃষ্টি নূত-এর জন্ম ১৫ জুলাই, ঝিনাইদহে। নিজেকে তিনি আগে একজন চিত্রশিল্পী, পরে কবি হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। পেইন্টিংয়ের শিক্ষার্থী দৃষ্টি নূত ছোট কাগজ ‘দ’ সম্পাদনা করেন।

/জেড-এস/
সম্পর্কিত
অসুরের মৌসুম
খ্রিস্তিয়ঁ বোবাঁর কবিতা 
বীজব্রহ্ম ও অন্যান্য কবিতা
সর্বশেষ খবর
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত