বার্ধক্যের শিশির

মোরসালিন মাহাতাব
২০ আগস্ট ২০২৬, ১৬:১২আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১৬:১২

১.
স্বপ্ন বোনার দিন শুরু হতে পারে আজ থেকে
পরিত্যক্ত বুকে বিপুল সম্ভাবনা লুকিয়ে আছে
যে যত পারো লুফে নাও;
এই মাটি মরলে আর পাবে না সোনার মুকুট।

আজকে কোনো নিরুৎসাহিত করার দিন নয়
পুষ্পের কোলে দেউলিয়া হতে পারে রাষ্ট্রীয় কোষাগার;
কেন্দ্রীয় তোষামোদি কারবার নিশ্চিহ্ন হতে পারে অত্র রাতে।
দোদুল্যমান মডারেশনের ভিত্তি গড়ে উঠবে আজই
সংঘবদ্ধ বিদ্যুতের আলোয় নেমে যাবে অধিকার নিশ্চয়তায়।

বন্ধুরা, স্বপ্নের রক্তিম দাসেরা মুক্ত হবে আজকে
গাছে হেলান দিবে প্রাণের ঘর অবজ্ঞা ভুলে যাবে
এই নর্দমার ইজারাদার মুক্ত ঐকতান সৃষ্টির অপেক্ষায়
জেগে থাকবে আঠারো কোটি চোখ।

অভিজ্ঞাপন করছি
একটি ভিত্তির মধ্যে সকল ভয় কেটে যাবে আজই।

২.
একদিন শ্রাবণের ঘন লতার পুড়ে যাবে তরল শরীর
মুক্তার কেশ পড়ে থাকবে ফসিলের অভিবাসনে।
সুবাসে নিশ্বাস সংকুচিত হবে ভাদ্রের বিদায়ি সন্ধ্যা
আশ্বিনের সবুজ ধানে শৈশবের জিজ্ঞাসা দাঁড়িয়ে থাকবে।

এলোচুলে নাকছাবি পড়া শ্যামলা বনহাঁস
বধূর সাজে আঁকবে জ্যোৎস্না; যেখানে
প্রিয় স্বর্গের শুকতারায় ডুবে যাবে অবুঝ চোখের জল।

তখন মাছরাঙা ঘরে ফিরবে নিরামিষভোজী মুখে
আলতার ছোঁয়ায় বাদামি খেত শুষে নিবে পৌষের হিমেল
হারিয়ে যাবে তাড়াতাড়ি যারা যাবে দূর আকাশের নিচে।

ব্যস্ততা ভুলে চৌচির শূঁড়, চেয়ে দেখবে সূর্যালোকে
আগুন জ্বালিয়ে নিশ্চিহ্ন করেছে পলিথিনের বুদ্‌বুদ।
তখনো আমাদের জীবন কেটেছে কাটবে বহুদিন
আলোহীন পোকামাকড় ভরা যৌবন লুকিয়ে দেখবে—
যে সকাল গত হয়েছে তাতে হামাগুড়ি দেয় বার্ধক্যের শিশির।

৩.
দূর বুকে শুয়ে থাকে কোমল দুটি করিডোর—
কটিবন্ধ মিঠাইয়ে কুয়াশার সৈকত গিলে খায় মসৃণ বৈশাখ।
ঘুম দলিত দেহ হাড়ের ডিস্কের মতন তলিয়ে নেয়
জুম চালের অন্ধকার।

নীল দুয়ারে তোমরা যদিও ডাকো, পৃথিবী বিমূঢ় হয়ে আসে
এই শরীর ঠেকে যায় অকারণে যবনিকার যন্ত্রে।
ঝোপঝাড় কুঁড়েঘরে সরীসৃপ হয়ে দুজনের চারজোড়া হাত
নগ্নতায় হিমশিম খেয়ে পড়ে যায় আধুনিকতার দুয়ারে।

ট্যাবু কাটল না সভ্যতার অপরোক্ষ পারাপারে
ওখানে বাজি রেখে মার খায় ত্বকের শুষ্কতা।
ধূসর আলোয় বসন্ত ওলট-পালট করে নেয় যৌবন
পুরোনো কাঁচাঘর প্রতীক্ষা করে না কলমের খোঁচায়—
মানুষের তরল প্রবণতা বেড়ে নেয় গরল।

/জেড-এস/
সম্পর্কিত
ইঞ্জিন নেই, ডানা নেই
চিত্রা শালিক
জরায়ুর অন্তিম জ্যোৎস্না
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
আ.লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে জামায়াতে ইসলামী: নুরুল হক
আ.লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে জামায়াতে ইসলামী: নুরুল হক
ঘাড়ে সমস্যা, নেটে ব্যাটই ধরলেন না তানজিদ
ঘাড়ে সমস্যা, নেটে ব্যাটই ধরলেন না তানজিদ
৪টা পর্যন্ত ভোট দিতে আসেননি রুমিন ফারহানা ও গাজী নজরুল
৪টা পর্যন্ত ভোট দিতে আসেননি রুমিন ফারহানা ও গাজী নজরুল
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন