‘কবিতা আশ্রম’ পুরস্কার পেলেন কবি শামীম রেজা

সাহিত্য ডেস্ক
৩০ আগস্ট ২০১৯, ২৩:৩১আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ২৩:৪০

‘কবিতা আশ্রম’ পুরস্কার পেলেন কবি শামীম রেজা

কবি শামীম রেজা পেলেন ‘কবিতা আশ্রম পুরস্কার-১৪২৬’। বাংলা কবিতায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে ভারতের পশ্চিমবঙ্গের সাহিত্য পত্রিকা ‘কবিতা আশ্রম’ এই পুরস্কার প্রদান করে।

আগামী ১৭ সেপ্টেম্বর কবি বিনয় মজুমদারের জন্মদিন উপলক্ষে তার নিবাস ঠাকুরনগর ও বনগ্রামে আয়োজিত সাহিত্য উৎসবে এক সংবর্ধনার মধ্য দিয়ে কবি শামীম রেজাকে ক্রেস্ট ও দশ হাজার রুপি প্রদান করা হবে।

নব্বই দশকের অন্যতম কবি শামীম রেজা ২০০৭ সালে তার ‘যখন রাত্তির নাইমা আসে সুবর্ণনগরে’ কাব্যগ্রন্থের জন্য কবি সুনীল গঙ্গোপাধ্যায় প্রবর্তিত ‘কৃত্তিবাস’ পুরস্কার লাভ করেন ।

তার প্রকাশিত কবিতা গ্রন্থের মধ্যে রয়েছে ‘পাথরচিত্রে নদীকথা’, ‘নালন্দা দূর বিশ্বের মেয়ে’, ‘যখন রাত্তির নাইমা আসে সুবর্ণনগরে’, ‘ব্রহ্মাণ্ডের ইসকুল’, ‘হৃদয়লিপি’, ‘দেশহীন মানুষের দেশ’। তিনি প্রাবন্ধিক শিবনারায়ণ রায়ের সঙ্গে যৌথভাবে সম্পাদনা করেছেন ‘আফ্রিকার সাহিত্য সংগ্রহ (১ ও ২)’। এছাড়াও প্রকাশিত হয়েছে ছোটগল্পের বই ‘ঋতুসংহারে জীবনানন্দ’।

বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রিধারী কবি শামীম রেজা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক।

//জেডএস//
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান