জেমকন সাহিত্য পুরস্কারের দীর্ঘ তালিকা ঘোষণা

সাহিত্য ডেস্ক
২১ জানুয়ারি ২০২২, ২১:৪৪আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ২২:১৪

আজ শুক্রবার জেমকন সাহিত্য পুরস্কার ২০২১-এর দীর্ঘ তালিকা ঘোষণা করেছেন পুরস্কার পর্ষদের সদস্য সচিব কবি শামীম রেজা। জেমকন সাহিত্য পুরস্কারের ফেসবুক পেইজে রাত সাড়ে নয়টায় তিনি এই ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আমাদের সম্মানীত বিচারকমণ্ডলী ২০২০ সালে প্রকাশিত উপন্যাস, ছোটগল্প ও কবিতা মিলিয়ে মোট ১৩টি গ্রন্থ তালিকাভুক্ত করেছেন। সৃজনশীল প্রবন্ধ না পাওয়ায় এবং কপিরাইটের জটিলতার কারণে এই তালিকায় অনূদিত গ্রন্থ অন্তর্ভুক্ত করা হলো না।’

তালিকাভুক্ত উপন্যাস-গ্রন্থ:
১. এখানে থেমো না : আনিসুল হক, প্রথমা প্রকাশন।
২. যারা স্বপ্ন দেখেছিল : ইমতিয়ার শামীম, নাগরী।
৩. ক্রমাগত হত্যার সেরেনাদ : অদিতি ফাল্গুনী, সংবেদ প্রকাশনা।
৪. কোলাহল থামার পরে : আফসানা বেগম, প্রথমা প্রকাশন।
৫. ধানশি : জাহেদ মোতালেব, বাতিঘর।

তালিকাভুক্ত গল্পগ্রন্থ:
১. দুধ : মশিউল আলম, মাওলা ব্রাদার্স।
২. বখতিয়ার খানের সাইকেল : ফয়জুল ইসলাম, সমগ্র প্রকাশন।
৩. লুব্ধক : মাহবুব আজীজ, সমাবেশ।
৪. বানিয়াশান্তার মেয়ে : স্বকৃত নোমান, পাঞ্জেরী পাবলিকেশন্স।

তালিকাভুক্ত কাব্যগ্রন্থ:
১. চরণেরা হেঁটে যাচ্ছে মুণ্ডুহীন : ময়ুখ চৌধুরী, কবিতাভবন।
২. রাত্রি ও বাঘিনী : জুয়েল মাজহার, কবিতাভবন।
৩. সন্ধ্যা ও ছায়া আখ্যান : রাজা হাসান, নৈঋতা ক্যাফে।
৪. স্ফটিক চূড়ার নিচে : মোস্তাক আহমাদ দীন, কবিতাভবন।

/জেডএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী