চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২৩ পেলেন ৫ জন

সাহিত্য ডেস্ক
১৯ জুলাই ২০২৩, ১৫:৫৩আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৫:৫৩

সাহিত্যচর্চা ও ছোটকাগজ সম্পাদনায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রবন্ধে মহীবুল আজিজ, কবিতায় হেনরী স্বপন, কথাসাহিত্যে হাসান অরিন্দম, তরুণ কবি মালেক মুস্তাকিম ও ছোটকাগজ সম্পাদনায় 'পুনশ্চ' সম্পাদক রবু শেঠ পেলেন ‘চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২৩’।

১৯ জুলাই জুরি বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৩ অক্টোবর (শুক্রবার) ৫ জনের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে।

কমিটির আহ্বায়ক কবীর আলমগীর বলেন, ‘দীর্ঘ ছয় মাস ধরে জুরি বোর্ডের সদস্যরা চুলচেরা বিচার বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে ৫ শাখায় ৫ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। মনোনয়ন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস আমরা পুরস্কারের জন্য উপযুক্ত ব্যক্তিদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’

শিল্প-সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে বেগবান করার লক্ষ্যে ২০১৫ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠা করা হয় চিন্তাসূত্র ওয়েবম্যাগ।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের