‘লোক’-এর ৩১তম সংখ্যা

দর্পন রাহমান
১৭ অক্টোবর ২০২২, ১৭:২০ আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৭:২০

বাংলা ভাষাভাষীদের পত্রিকা ‘লোক’-এর ৩১তম সংখ্যা অক্টোবরে প্রকাশিত হয়েছে। এই সংখ্যায় রয়েছে কবি আওলাদ হোসেনকে নিয়ে ক্রোড়পত্র। এছাড়াও কবিতা, গল্প, প্রবন্ধ, মুক্তগদ্য, অনুবাদ ও ভ্রমণগদ্য লিখেছেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ১১২ জন লেখক।

কবিতার জন্য সংসারের মোহ-মায়া ত্যাগ করে কবিতা-যাপন করেছেন—এমন বক্তব্যে কবি আওলাদ হোসেনকে উপস্থাপন করা যায়। 
আবার ভণ্ড পিরের পাল্লায় পড়ে সারাজীবন সাধনার নামে পরিবারের সঙ্গে বিচ্ছিন্নতা সৃষ্টি, আর্থিক অনটনে জীবনযাপন এবং নেশায় আচ্ছন্ন হয়ে পিরের কথামতো জীবন পরিচালনা করেছেন—এমন বক্তব্যেও কবি আওলাদ হোসেনকে উপস্থাপন করা যায়। 
এই পরস্পরবিরোধী দুই সত্তাকেই খুঁজে পাওয়া যায় কবি আওলাদ হোসেনের সম্পূর্ণ জীবন পরিসরে। 
লেখালেখির শুরু কবিতা দিয়ে। পেশাগত জীবনে সিভিল সার্ভিসে চাকরি করতেন। চাকরিসূত্রে ময়মনসিংহে থাকা অবস্থায় গোছালো সাংসারিক জীবন ছেড়ে আসন পাতেন কথিত ভণ্ড পিরের আসনে। এরপর থেকে পরিবারের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে, এমনকি চাকরিচ্যুত হয়ে পিরের সান্নিধ্যে বাকি জীবন কাটিয়ে দেন। তখন কবিতা লিখতেন কিনা তা নিয়ে সন্দেহ থাকলেও শেষমেশ ২০১২ সালে তার কবিতার বই প্রকাশিত হয়। 
‘তাঁর কবিতায় ত্রিমাত্রিক বর্ণচ্ছটায় যুক্ত হয়েছে প্রাচ্য ও প্রতীচ্যের মশলার সুঘ্রাণ, আলংকারিক দোলায় তা ভাসিয়ে নিয়ে যায় অচেনা মায়ালোকে। কবিতা তখন শোনার পাশাপাশি হয়ে ওঠে অনুভবের।’ [সম্পাদক]
কবির মেয়ে আমিনা হাসিন ছবি লিখেছেন, ‘...পির আব্বাকে নিয়ে বাইরে থাকতো। আমাদের সঙ্গে কথা বলা, দেখা করা আব্বার বারণ ছিল। আমরা এখানে (শুম্ভুগঞ্জ, পিরের বাড়ি) বন্দি ছিলাম।... পির আব্বাকে নেশাগ্রস্ত করে রাখত সবসময়। তার কোনো নিজস্ব ইন্দ্রিয় কাজ করত না। পির যা বলতো তাই করতেন।’
পিরের কথামতো শেষদিকে কবি আওলাদ হোসেন দ্বিতীয় বিয়ে করলে দুই মেয়েকে সঙ্গে নিয়ে তার প্রথম স্ত্রী আলাদা হয়ে যান। আমিন হাসিন ছবি ও তার ছোটবোন সবসময় তাদের আব্বার সঙ্গে যোগাযোগ রাখতে চেষ্টা করেছেন। কয়েকবার তাকে সাংসারিক জীবনে ফিরিয়ে আনতে চাইলেও উনি থাকেননি। 
আমিন হাসিন ছবি এই প্রসঙ্গে লেখেন : ‘আব্বার প্রতি আমার কখনো রাগ হয়নি, কষ্ট পেয়েছি। তবে তার লেখার প্রতি আমার কোনো আগ্রহ ছিল না। আমার কেবলি মনে হত লিখলে বুঝি ঘর ভেঙে যায়।’
আওলাদ হোসেনের উপর লিখেছেন, আমিনা হাসিন ছাবি, শামসুল ফয়েজ, ফরিদ আহমদ দুলাল, মোহন রায়হান, সৈয়দ কামরুল হাসান, তসলিমা নাসরিন, কাজল শাহনেওয়াজ, আবু সাঈদ কামাল, মাহমুদ আল মামুন, শাহীদা হোসেন রীনা, ইদ্রিস কাজল, মাহমুদ বাবু এবং নীহার লিখন। 

লোক।। সম্পাদক : অনিকেত শামীম।। প্রচ্ছদ : মোজাই জীবন সফরীর চিত্রকর্ম অবলম্বনে নাজিব তারেক।। মূল্য : ৩৫০ টাকা। 

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পুলিশ ইকুইপ্ট নয়’, ইশরাকের মন্তব্যে যা বলছে ডিএমপি
‘পুলিশ ইকুইপ্ট নয়’, ইশরাকের মন্তব্যে যা বলছে ডিএমপি
বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন শুভাগত হোম
বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন শুভাগত হোম
ভারত বাংলাদেশ নয়: রেজিম চেঞ্জ বিতর্কে শশী থারুর
ভারত বাংলাদেশ নয়: রেজিম চেঞ্জ বিতর্কে শশী থারুর
জুলাই আন্দোলনের প্রথম কোনও মামলার আসামি কারামুক্ত
জুলাই আন্দোলনের প্রথম কোনও মামলার আসামি কারামুক্ত
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ