জাকির জাফরানের কবিতা

.
০৭ জুন ২০১৮, ১২:১৭আপডেট : ০৭ জুন ২০১৮, ১৪:০৪

জাকির জাফরানের কবিতা

২২.  

এক চিমটি জ্যোৎস্নার জন্য

সারারাত জানালা খোলা ছিল

এক ব্যর্থ প্রেমিকের—

ঝিঁঝিঁ পোকা ছাড়া আর কেউই

              মুখ খুলেনি এ-নিয়ে

২৩.

প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার পরপরই

একগাছ সবুজের

            ঠিক মুখোমুখি বসলাম

অথচ গাছেরা নয়

সবুজ শুশ্রূষা জানে কেবলি পার্বতী

২৪.

অভিমানে

নিশিতের ট্রাউজার ছাড়া

               আর কিছুই দুলে উঠেনি—

ঝরা পাতা মাটি ছোবার আগেই

তুমি টেনে নাও তাঁর প্রকম্পিত ডান হাত 

২৫.

এক শীত-রাতে, আমি কোনো প্রকারে,

এক পাতি নেতার জিহ্বার তল থেকে

                          বেরিয়ে এলাম

অথচ এমন কথা ছিল—

আমি তোর কোলে বিধ্বস্ত হবো, কোনো শব্দ ছাড়াই    

২৬.

কীভাবে নিশ্চিহ্ন করা হলো

প্রথম প্রেমের

              সমস্ত আলামত—

কেবলি জানত

জ্যোৎস্না রাতের পুলিশ 

//জেডএস//
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে