অবরুদ্ধ সময়ের কবিতা

আরেকবার মানুষের মুখোমুখি হতে চাই

সুহিতা সুলতানা
০৬ এপ্রিল ২০২০, ১২:২৯আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ১২:৩১

আরেকবার মানুষের মুখোমুখি হতে চাই

পৃথিবীটা আসলে কোনদিকে যাবে? আমরা কি

ক্রমশ লকডাউনের মধ্যেই আবদ্ধ হয়ে থাকবো? ঋতুরাজ

বসন্ত প্রকৃতিকে নিয়ে নেচে বেড়াচ্ছে দিনরাত্রি।

প্রকৃতি ক্রমশ সরে গ্যাছে মানুষের কাছ থেকে!

অভিশপ্ত নগরী চিন্তিত, নীরব হয়ে মুণ্ডহীন দেহের ওপর রুগ্নতা ছড়িয়ে

দিয়ে নিলামে চড়িয়ে দিয়েছে হৃৎপিণ্ড! আমরা বিচ্ছিন্ন

হতে হতে ক্রমশ ক্রমশ রহস্যময় নগরীতে পৌঁছে যাচ্ছি

আমাদের চিন্তার সূত্র ধরে ঝুলছে করোনা—মহা দুর্যোগের

নাম। আমরা কী একে অন্যকে ক্রমশ অস্বীকার করতে চাইব?

বিশ্বাস হারানোর পূর্বে আমরা আরেকবার মানুষের

মুখোমুখি হতে চাই! কিন্ত ক্রমাগত মানুষ তার বিশ্বাস

হারিয়ে ফেলতে পারে, দীর্ঘ অপেক্ষা আতঙ্ক ও সূর্যাস্তের

কথা মনে করিয়ে দেয়! সেই উদ্দামতাও স্তব্ধতায় ক্লান্ত

আজ। ঘাম আর কোলাহলের মধ্যে যারা করোনাকে তুচ্ছ

করে পথে পথে গ্রীষ্মের নিঃসঙ্গতাকে তুড়ি মেরে উড়িয়ে

দিয়ে জীবনকে দেখে নিতে চায় শেষবার! তারা কী মানুষ

না যমদূত? যদি প্রাণপাত হয় তাহলে পৃথিবীর হৃৎপিণ্ডও লণ্ডভণ্ড হবে...

//জেডএস//
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম