অবরুদ্ধ সময়ের কবিতা

ফেক নিউজ

আলতাফ শাহনেওয়াজ
০৭ এপ্রিল ২০২০, ১৩:৪১আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১৩:৪৩

ফেক নিউজ (উৎসর্গ :  মাহবুব মোর্শেদ)

 মুসার লাঠিতে

লোহিত সাগর ভাগ হয়ে গেছে,

হাঁটিতে হাঁটিতে

আসমানে পৌঁছে যাব, এবার সেভেন

জিরো জিরো... ডানা-কাটা

হেভেন খুলিয়া

আপনারে দেখিব, কিন্তুক জনাব

পেছনে নুহের কিস্তি

ফেলে

আপনি শুভচ্ছো দেবেন

ধুইতে ধুইতে হস্ত নাড়িবেন

আর

দেখব চাবুকের ঘায়ে কম্পিত দূরপ্রান্তর... হাঁটাতে হাঁটাতে

আপনি নীল চাষ

নীল ছবি করিয়ে ছিলেন;

আমি নীল রং, আপনার কমনীয় বিজ্ঞাপন

পুণ্যে আপনার গভীর সেবায়

আপনার জন্য গুজব উৎপাদন করি

আমি—পুতিনের বাঘ...

মাহবুব মোর্শেদ—কুচক্রী

ফেক নিউজের সখা

এসব তো বলেই খালাস

তবু তার মায়ে কেন কাঁদে?

বাঁকানো নিমডালের মতো রাত্রিগুলো আরও বক্র করে

কাইন্দে কাইন্দে কেন কয়, ‘ভাত খামু

কয়ডা টেকা দিয়া যান, বাবা...’

//জেডএস//
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি