অবরুদ্ধ সময়ের কবিতা

মধ্যবিত্তের সংকট

জান্নাত লাবণ্য
০৮ এপ্রিল ২০২০, ১৬:২২আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ১৬:২৪

মধ্যবিত্তের সংকট

মনটা খুব অস্থির হয়ে আছে,

বাজারের থলিটা বিছানার পাশে রেখে যেতে যেতে বলে গেল বাজারের ফর্দ। আমার করুণ চোখগুলো ওর

পিছন পিছন ঘুরছে।

কীভাবে যে বলি, এ মাসে বেতনটা নাও

পেতে পারি আমি। বাড়িওলা একবার এসে

তাগাদা দিয়ে গেছে, কিছুটা সময় চেয়ে নিয়েছি। কিন্তু কীসের ভরসায় নিজেও জানি না। অবরুদ্ধ এ শহরে কারো কাছেই

সাহায্য পাবো না জানি। প্রায় শূন্য ম্যানিব্যাগটা নিয়ে মুখে মাস্ক লাগিয়ে বাসা থেকে বের হয়ে এলাম। সাথে আছে বাজারের ব্যাগটা। ফাঁকা রাস্তায় এদিকে ওদিকে কিছুটা অমনোযোগীভাবেই ঘুরছিলাম। হঠাৎ চোখে পড়লো মানুষের তৈরি লম্বা এক লাইন। এগিয়ে যেতেই বুঝলাম কারা যেন দান করছে বেশকিছু খাবার। এগিয়ে গেলাম আমি, ভাবলাম আছিতো মাস্ক পরে, দাড়িয়ে পড়বো নাকি

লাইনে!

ঠিক তখনই কে যেন ডাকলো আমায়।

ফিরে দেখি, কাজের বুয়া হাসিমুখে দাঁড়িয়ে আছে, বললো—ভাই করুনার জন্যি

যেতে পারি না, রাস্তাঘাটে খুব কড়াকড়ি। ভাবিকে বলেন, বেতনটা নিতে একবার যামুনে বাসায়। এখানে কী দেখেন ভাই?

আমরা কেমনে জিনিস নেই তাই!

আমি মরীচিকা দেখার মতো দূরে তাকিয়ে কিছুই না বলে চলে আসলাম সেখান থেকে। কোথায় যেন পড়েছিলাম, মধ্যবিত্তের সংকট, আজ উপলব্ধি করলাম।

//জেডএস//
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম