ঝড়

সীমা শামীমা
১৭ এপ্রিল ২০২০, ২০:০০আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ২০:০০

করোনায় আমরা ভীত নই। বরং মোকাবেলা করছি গৃহে অন্তরীণ থেকে। এতে হয়ত কিছুটা বাড়তেও পারে মানসিক চাপ। তাই আসুন, খুলে দেই মনঘরের জানালা। নিজেকে চালিত করি সৃজনশীলতায়। আপনি নিয়মিত লিখছেন, বা এটাই হতে পারে আপনার প্রথম গল্প। লিখুন ফেসবুকে। চটজলদি ৫০০ শব্দের গল্প, বাংলা ট্রিবিউনের জন্য। একইসঙ্গে নমিনেট করুন আপনার পছন্দের আরও ১০ জন লেখককে। সেরা ১০ জন লেখক পাচ্ছেন কাগজ প্রকাশনের বই। আর অবশ্যই হ্যাশট্যাগ দিন #বাংলাট্রিবিউনসাহিত্য ঝড় একটা আধভাঙা ঝুপড়ি ঘরের সঙ্গেই একটা ছনের চালার রান্নাঘর, তিন দিকেই কলাপাতা দিয়া বেড়া দেয়া। আলুভাজি শেষে রুটি সেঁকছে হাফিজা, পাশেই সাতবছরের ক্ষুধার্ত মরিয়ম বসে তাড়া দিচ্ছে, ও মা! আর কতক্ষণ? ক্ষিধা লাগছে তো! এই তো মা হইয়া গেছে, যাও ঘর থিকা একটা বাটি নিয়া আসো, তুমারে এক্ষণই দিতাছি। চাঁদ থেকে মেঘ সরে যাবার মতো মরিয়মের মুখ থেকেও ক্ষুধার ছায়া সরে যায়, সহসাই উজ্জ্বল হয় মুখ। মরিয়ম এক দৌড়ে ঘর থেকে একটা প্লাস্টিকের বাটি নিয়া আসে। হাফিজা বাটিতে আলুভাজি তুলে দিয়ে রুটি তুলে রাখা ভাঙা চালনিটা সামনে দেয়। নেও মা! খাও! মেয়েকে খেতে দিয়ে হাফিজা তোরাবের জন্য খাবার নিয়ে যায় ঘরে।

তোরাব আলী আগে বাসের কন্ডাকটর ছিল, যা আয় করত তাতে তাদের তিনজনের টেনেটুনে চলে যেত। কিন্তু সর্বনাশা বাস অ্যাক্সিডেন্ট তার একটা পা কেড়ে নেয়। সেই থেকে পঙ্গু তোরাব আলী। তবে পঙ্গু হলেও থেমে নেই হাফিজা আর তোরাব আলী। হাফিজার পরামর্শ ও সহায়তায়ই গ্রামের মাথায় পাকা রাস্তার রিকশা স্ট্যান্ডে পান-বিড়ির দোকান (দোকান বলতে একটা ঝাঁকায় পান-সুপারি আর চুন খড় নিয়া চৌকির ওপর বসা) দেয় তোরাব আলী। হাফিজা ফজরের সময়ে উঠে নামাজ পড়ে ঘরের সব কাজ সেরে তোরাব আর মরিয়মকে খাইয়ে তোরাবকে দোকানে দিয়ে এসে নিজে কামে যেত।

গত এক সপ্তাহ ধরে হোম কোয়ারেন্টাইনে আছে সবাই। হাফিজা একটা বাড়িতে মাসকাবারি ‘তিন কাম’ করত। এইমাসে খালাম্মা বলেছেন যেন হাফিজা আর কাজে না আসে। হাতে যা কটা টাকা ছিল তা দিয়ে চাল ডাল তেল আলু আর তোরাবের ওষুধ কিনেছিল পনেরো দিন আগেই। কী এক হুল্লুড় পড়েছিল সবার মাঝে ‘সামনে সবকিছু বন্ধ হইয়া যাইব, চাউল ডাউল আলু পিঁইয়াজ যে যা পারো কিনে রাখো, মহামারি আসতাছে, দুর্ভিক্ষ আসতাছে।’ সেই হুজুগে হাফিজাও হাতের সর্বস্ব দিয়ে একান্ত প্রয়োজনীয় জিনিসগুলো কিনেছিল। কিন্তু হাফিজার সামর্থ্যই-বা কত আর কিনবেই বা কত! দশ-বারো দিনের মধ্যেই চাল ডাল ফুরিয়ে গেল! হাফিজারও কাজ বন্ধ, তোরাব আলীরও কাজ বন্ধ।

গত দুইদিন প্রায় অর্ধাহারেই কাটে তাদের দিন। লোকমুখে শোনে ‘সরকার এইবার অনেক সাইয্য দিতাছে, ঘরে ঘরে ত্রাণ দিয়া যাইতাছে বেসরকারি লোকজনেরাও।’ এইসব সরকারি সাহায্য বিলিবন্টনের লিস্ট করেন চেয়ারম্যানের ডানহাত কামাল উদ্দিন। আড়ে-ঠাড়ে হাফিজাকে অনেকবারই বুঝাইছে তার লালসার কথা। হাফিজা বুঝেও না বোঝার ভান করে সরে গেছে। হাফিজার সাড়া না পেয়ে কামাল উদ্দিনও অন্যত্র মনোনিবেশ করেছে। তবে কামাল উদ্দিনের কোনো জোরাজুরির রেকর্ড নেই, তাছাড়া এই আলুর দোষ আর মদের নেশা ছাড়া তার আর কোনো বদ খাসিলতও নেইই। ঘর-সংসার ছাড়া কামাল উদ্দিন ঘরের স্বপ্ন দেখতে গেলেই ভেসে ওঠে হাফিজার মুখ! সারা ঘর-দুয়ারে চপল পায়ে হাফিজা ঘুরে বেড়াচ্ছে, রান্না করে মুখে তুলে তাকে খাইয়ে দিচ্ছে, শাসন করছে, সোহাগ করছে আরও কত বিচিত্র ছবি যে ভাসে! বিরক্ত হয় কামাল উদ্দিন! ধুর শালা! সংসারই করুম না জীবনে। বিভিন্ন দুর্যোগে এই কামাল উদ্দিনই অসহায় লোকের পাশে দাঁড়ায়।

গত কয়েক দিনের বিলি বিন্টনের ব্যস্ততায় কামাল উদ্দিন হাফিজার কথা ভুলেই গিয়েছিল। গতরাতে ত্রাণের মজুদ দেখতে গিয়ে হঠাৎই মনে পড়ে তার হাফিজার কথা। হাফিজার ঘরে খাবার আছে তো? সঙ্গে সঙ্গেই দুই ব্যাগ ত্রাণ (চাল, ডাল, আলু, তেল, আটা, পিঁয়াজ, আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র) নিয়ে হাজির হয় হাফিজার ডেড়ার সামনে। ডাক দেয় নরম সুরে।

আগুনের আঁচের মতো হাফিজার মুখটা দেখেই জামাল উদ্দিনের মনটা গলে যায়। কিছু মনে কইরো না, নানান ঝামেলায় তুমার কথা ভুইল্যা গেছিলাম। আর জানোই তো এই পুরা গেরামের ত্রাণের লিস্টি আমারে করতে হয়, কখনো কখনো দিয়া আসতেও হয়। হাফিজা নত মুখে ব্যাগ দুইটা নেয়!

হাফিজা! তুমারে দেখলে আমার বুকে ঝড় ওঠে!

আপনে বাড়ি যান কামাল ভাই। আর কহনো আমারে কিছু দিতে আইসেন না বলেই জোয়ান, সুঠাম কামাল নামের ঝড়কে পেছনে ফেলে নিজের বুকের উথাল-পাথাল ঝড় নিয়া সামনে নির্ঢেউ মন্থর সমুদ্রের দিকে নির্লিপ্ত পায়ে হেঁটে যায় হাফিজা।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী