অবরুদ্ধ সময়ের কবিতা

যদি এইবার বেঁচে উঠি

হোসনে আরা কামালী
১৭ এপ্রিল ২০২০, ১৮:৫৯আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১৯:০৫

যদি এইবার বেঁচে উঠি

যদি এইবার বেঁচে উঠি

তৃণলতার কাছে দয়া ভিক্ষা চাইব

বৃক্ষের শিকড়ের কাছে আনত প্রার্থনায় মগ্ন হব

আমার অনাদি সুর ও স্রোতে ভাসতে চাই বলে

কণ্ঠ কাঁপিয়ে স্বরতন্ত্রী ছিঁড়েখুঁড়ে

আমি রক্তপাত ঘটাবো

যে নারীর আঙুল খসে পড়া বীজ একদিন

মাটির অন্তর ছিঁড়ে শস্যদানা হয়ে উঠেছিল

সেই আদি মেঠো কৃষক মায়ের কাছে

আমি হাঁটুগেড়ে বসে করুণা চাইব

নদী ও বৃক্ষ থেকে আমি পলাতক

পবনের নাও আর বাইতে পারি না

সেখানেও ফেরারি আমি

শুদ্ধতম নিশ্বাসের দাবি গ্রাহ্য না করায়

নবজাতকের কাছে

দাগী আমার হুলিয়া জারি

সাদা হাতি, চিতল হরিণ, বাঘের পৃথিবীকে

জিঘাংসু শিকারি যে কাপুরুষ যোদ্ধা

বীরের আহ্লাদিত বরমাল্য হাতে পায়

আমি তারজন্য যে কোনো প্রায়শ্চিত্ত মেনে নেব

নিরবিচ্ছিন্ন লোভ আর হটকারিতায়

ঊনমানুষকে মানবিক রূপান্তরে আদিবিদ্যায়

নতমুখে দুহাত পাতব আজীবন

জরা মারী মড়কের পৃথিবীতে

ডাক্তার মইনের কাছে করজোরে ক্ষমা চাইব

যদি এই বার বেঁচে যাই

মানবিক বাগানখানি তছনছ করার দায়ে

অসংকোচে ফাঁসির দণ্ডে

অবলীলায় ঝুলে যাব

তবে দয়ার্দ্র হওয়ার জন্যে

তবে ক্ষমা চাইবার জন্যে

তবে প্রায়শ্চিত্ত করবার জন্যে

পৃথিবীর সমস্ত প্রাণের জন্যে

আরেকটি জীবন আমার বড়ো প্রয়োজন।

//জেডএস//
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের