চিহ্নহীন হয়ে গেছে

অহ নওরোজ
০৮ মে ২০২১, ২৩:১৬আপডেট : ০৮ মে ২০২১, ২৩:১৬

আত্মার ত্বকের নিচে কেবল ডহর

কোনো এক সাদা মেঘে গভীর ডহর
মুকুরিত জলে কাঁপে যেন অবিরাম।
পরিচিত সাদা দিনে কখনো নিশ্চুপ
মধ্যদিনে সন্ধ্যা নামে কখনো আবার।

কুহক রেলিঙে তবু যেন পাক খাই—
কেবল স্মৃতিরা দূরে, আরামে ঘুমিয়ে
চমক প্রস্তুত করে। গোলক ধাঁধারা
কণ্ঠস্বরে ছেটে ফ্যালে পেরুবার পথ।

আত্মার ত্বকের ঘন নিচে আহত গহিন এক
ডহর কেবল পাখিদের ‘পরে ভাসে ভরা স্বরে।

গ্রহণের পাশে পাশে

পৃথিবীর গায়ে আজ রৌদ্র বেঁকে হেমন্ত নেমেছে
ক্রমাগত নিঝুম আলোয় সরুপথ খুঁজে খুঁজে
মৌসুমের ফসলেরা ফসফরাসের থেকে বেশি
উজ্জ্বল নিঃশব্দে গোল হয়ে রাত্রিহীন সমুদ্রের
লাল উষ্ণতায় ভেসে ভেসে অতি দ্রুত চলে গেছে
মানুষের হাতের শহরে। তারপর অতিধীরে
সভ্যতা গড়েছে কালকের। উড়ুক্কু মাছের মতো
সবুজের দেশ পিছে ফেলে জল ছেড়ে ক্রমাগত
হলুদ নগরে ফেঁসে গেছে। তারা যেন কিছু চায়—
শহরে সেলাই করা সবুজ মানুষ কী যে চায়—
ভেবে ভেবে বুকের দুপাশে যেন নিহত হয়েছে।

অথচ তাদের মনে ঘন অবসাদ বেঁচে আছে।
অথচ তাদের মুখে পুরাতন পলি লেগে আছে।

সকল স্তব্ধতা আজ শুধু গ্রহণের পাশে পাশে
মহাকায় গহ্বরের দিকে চিহ্নহীন হয়ে গেছে,
হাওয়ার উত্তাপে কেবল হলুদাভ তটভূমি
প্রসারিত হয়েছে নিজেই; আর রাতে যতবার
নীলাভ অমাবস্যায় আগুনের ফোয়ারার মতো
উষ্ণ নক্ষত্র জ্বলেছে—আস্বাদে ভরেছে মানুষের
লাল-বাদামি হৃদয়—তারা যে জীবন চেয়েছিল
তাতে যেন এসে গেছে জলময় দিনরাত।

দূরে দীর্ঘবন্দরের ঝলমল মাস্তুলের গায়ে
এখনো আলোর রেখা কণ্ঠস্বরে তবু খাবি খায়।

/জেডএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম