ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বাজেট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শেখ নোমান পারভেজ
০৭ জুন ২০১৬, ১৭:০৯আপডেট : ০৭ জুন ২০১৬, ১৭:১৩

ব্র্যাক বিশ্ববিদ্যালয়

ব্র্যাক বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদের আয়োজনে ৬ই জুন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস অডিটোরিয়ামে জাতীয় বাজেট ২০১৬-১৭ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারটিতে মূলবক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় (২০০৭-০৮)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের প্রফেসর ডঃ সালেহ উদ্দিন আহমেদ।

শুরুতে বক্তব্য উপস্থাপন করেন একই অনুষদের অপারেশন হেড, মোহাম্মদ রেজাউর রাজ্জাক।

পরে মূল বক্তা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম এ বছরের জাতীয় বাজেটের উপরে তার নিজস্ব পর্যালোচনা ভিত্তিক মতামত তুলে ধরে বলেন, ভ্যাট এবং কর ভিত্তিক এই বাজেট উচ্চাভিলাষী এবং লক্ষ্যমাত্রা অর্জনে কষ্টসাধ্য। তার বক্তব্যে তিনি অনেক বিশ্লেষনধর্মী পর্যবেক্ষণ তুলে ধরেন যা শিক্ষার্থীদের বাজেট বিষয়ক সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। ড. সালেহ উদ্দিন আহমেদ উন্নয়নের সাথে বাজেটের সামঞ্জ্যসতা এবং তৃণমূলের এর বাস্তবতার সমন্বয় ও যুক্তিসঙ্গত সুপারিশ সমূহসহ সংশ্লিষ্ট খাতের উন্নয়নে কার্যকরী ভূমিকার বিষয় তুলে ধরেন। 

পরিশেষে প্রফেসর রহিম বি তালুকদার, উপদেষ্টা ব্র্যাক বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদ’ বলেন, স্বল্প আয়ের মানুষেরা যে কর দিচ্ছে তার সুষম বণ্টন থেকে অনেক সময় তারা বঞ্চিত হচ্ছে। 

/এফএএন/

সম্পর্কিত
ব্র্যাকের বদলে ‘স্যার ফজলে হাসান আবেদ ইউনিভার্সিটি’ করার প্রস্তাব
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম