সমতটের মুদ্রা ঐতিহ্য নিয়ে ইউল্যাব প্রত্নতত্ত্ব গবেষণাকেন্দ্রের সেমিনার অনুষ্ঠিত

সাদ্দিফ অভি, ইউল্যাব প্রতিনিধি
১১ জুন ২০১৬, ১৬:১৩আপডেট : ১১ জুন ২০১৬, ১৬:২২

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস (ইউল্যাব)-এর প্রত্নতত্ত্ব গবেষণাকেন্দ্রের উদ্যোগে ‘সমতটের মুদ্রা ঐতিহ্য’শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল। ৯ জুন দুপুরে ইউল্যাব অডিটোরিয়ামে উপাচার্য অধ্যাপক ইমরান রহমানের শুভেচ্ছা বক্তব্য দিয়ে সেমিনারের কার্যক্রম শুরু হয়। সেমিনারে আদিম সে যুগের মুদ্রা ঐতিহ্য বিষয়ে মূল প্রবন্ধ পাঠ করেন জাতীয় জাদুঘরের ডেপুটি কিপার এবং লিপি ও মুদ্রা বিশারদ ড. শরীফুল ইসলাম।

সমতটের মুদ্রা ঐতিহ্য নিয়ে ইউল্যাব প্রত্নতত্ত্ব গবেষনা কেন্দ্রের সেমিনার অনুষ্ঠিত

প্রবন্ধ উপস্থাপনায় ড.শরীফুল ইসলাম সমতটে প্রাপ্ত অসংখ্য স্বর্ণ মুদ্রাপ্রাপ্তির আলোকে বাণিজ্যিক কেন্দ্র হিসেবে আদি মধ্যযুগে সমতটের গুরুত্ব আলোচনা করেন। সমতট বাংলার সাথে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্যিক ও সাংস্কৃতিক উভয় ক্ষেত্রেই যোগাযোগের জন্য একটি যোগসূত্র হিসেবে ভূমিকা রেখেছে।

প্রবন্ধের উপর আলোচনায় প্রত্নতত্ত্ব গবেষণাকেন্দ্রের পরিচালক অধ্যাপক শাহনাজ হুসনে জাহান বলেন, সমতটে বিভিন্ন ধরনের মুদ্রাপ্রাপ্তি সুনিশ্চিতভাবেই প্রমান করে যে আদি মধ্যযুগে সমতট সমুদ্র বাণিজ্যের একটি উল্লেখযোগ্য কেন্দ্র ছিল। যার মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার সাথে বাংলার বাণিজ্যিক যোগসূত্র স্থাপিত হয়েছিল, যা বর্তমানে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাত দেশের জোট বিমসটেক এর আদিরূপ। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

/এনএ/

সম্পর্কিত
ইউল্যাবে সামার সেমিস্টারের নবীণবরণ
ইউল্যাবে ধরিত্রী দিবস উদযাপন
প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের উপস্থিতিতে ইউল্যাবে ‘কসমোলজিস অব কনফ্লুয়েন্স’ উৎসব
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম