বাকৃবি'তে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বিশেষ আলোচনা সভা

মোহাম্মদ আশরাফুল আলম, বাকৃবি প্রতিনিধি
২২ জুলাই ২০১৬, ২০:২৯আপডেট : ২২ জুলাই ২০১৬, ২০:৩৬
image

কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সকল ছাত্র-শিক্ষক সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন করবেন এবং অভিভাবকরা সন্তানদের প্রতি খেয়াল রাখবেন যেন তারা বিপথে চলে না যায়। বুধবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এসব কথা বলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

বাকৃবি'তে‘ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ’ আলোচনা সভা

বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার আগে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশগ্রহণে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর বলেন, “আমাদের সবার মাঝে দেশপ্রেম জাগ্রত করতে হবে। নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে। তাহলেই জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারব।”

অনুষ্ঠানের প্রধান আলোচক ও ঢাকার সোবহানবাগ জামে মসজিদের খতিব শাহ মো. ওয়ালিউল্লাহ বলেন, “ইসলাম শান্তির ধর্ম। সন্ত্রাস-জঙ্গিবাদ কিংবা কোনও প্রকারের গুপ্তহত্যা ইসলাম সমর্থন করে না। যারা ইসলামের নামে এসব কাজ করে তারা নামে মুসলামান, সত্যিকার মুসলমান নয়।”

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জের ডি আই জি এবং ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফরুকী। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষার্থী  ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম