আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, মশাল ধরতে হবে জানতাম না: ড. ইউনুস

সাদ্দিফ অভি, ইউল্যাব প্রতিনিধি
১২ আগস্ট ২০১৬, ১২:৪০আপডেট : ১২ আগস্ট ২০১৬, ১২:৫৬
image

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)-এর প্রেসিডেন্ট টমাস বাখের আমন্ত্রণে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে মশাল বহন করেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুস। ব্রাজিল ঘুরে এসে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ(ইউল্যাব)-এর আমন্ত্রণে যোগ দিয়ে তার অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, "আমাকে আইওসি প্রেসিডেন্ট অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে আমি রাজি হয়ে যাই। কিন্তু মশাল বহন করতে হবে এটা আমি জানতাম না।" 'কি স্পিচ টু সোশ্যাল বিজনেস’ শীর্ষক সেমিনারে তিনি আরও বলেন, "সোশ্যাল বিজনেস আগে কেউ চিনতো না, এখন পুরো বিশ্বে বেশ জনপ্রিয়। কয়েকদিন আগে আমি প্যারিসের মেয়রের নিমন্ত্রণে গিয়েছিলাম। সেখানে তার সাথে কিভাবে প্যারিসে সোশ্যাল বিজনেস চালু করা যায় তা নিয়ে আলোচনা হয়েছিল। নতুন নতুন কর্মসংস্থান তৈরিতে আমি বিশ্বাসী। মানুষ কেন সারা জীবন কাজ করবে? ৫০ বছর পর্যন্ত কাজ করলে চলে, বাকি জীবন উৎসর্গ করা উচিত পৃথিবীকে বদলানোর কাজে।"

বক্তব্য রাখছেন ড. মুহাম্মদ ইউনুস

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ইউল্যাবের বোর্ড অফ ট্রাস্টির সদস্য জুদিথা ওলমাখার। তিনি প্রধান অতিথি এবং তার সফরসঙ্গী ইউনুস সেন্টারের কর্মকর্তাগণের সাথে ইউল্যাবের পরিচয় করিয়ে দেন। তিনি বলেন,“উচ্চশিক্ষায় ইউল্যাব একটি স্বকীয় ধারার প্রতিষ্ঠান। ইউল্যাবে শিক্ষার্থীদের বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য করে গড়ে তোলা হয় পুঁথিগত বিদ্যা এবং ব্যবহারিক শিক্ষার মাধ্যমে। ইউল্যাব গবেষণা অর্থায়নে ৩য় স্থানে রয়েছে। স্বল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে শুরু হওয়া ইউল্যাবে এখন শিক্ষার্থী সাড়ে ৪ হাজারেরও বেশি।"

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনুস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ। তিনি ইউনুস সেন্টারের বিভিন্ন কার্যক্রম সবার কাছে তুলে ধরেন।

শেষে ইউল্যাবের উপাচার্য প্রফেসর ইমরান রহমান ড. ইউনুসকে ধন্যবাদ জানান এবং তার হাতে সম্মাননা তুলে দেন।

ড. ইউনুস গ্রহণ করছেন সম্মাননা

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউল্যাব বোর্ড অফ ট্রাস্টির সদস্য তাহিরা হক, ব্রায়ান শোস্মিথ, উপ-উপাচার্য ড.জহিরুল হক, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মিলন কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার লে.কর্নেল(অব:) ফয়জুল ইসলামসহ আরও অনেকে।

 

/এনএ/                                     

সম্পর্কিত
ইউল্যাবে সামার সেমিস্টারের নবীণবরণ
ইউল্যাবে ধরিত্রী দিবস উদযাপন
প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের উপস্থিতিতে ইউল্যাবে ‘কসমোলজিস অব কনফ্লুয়েন্স’ উৎসব
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী