নোবিপ্রবিতে ব্র্যাকের উদ্যোগে ইয়ুথ ফোরাম অনুষ্ঠিত

কামরুল হাসান শাকিম, নোবিপ্রবি প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৬, ২০:৪৪ আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ২০:৪৭
image

আজ ৮ নভেম্বর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ইয়ুথ ফোরাম’শীর্ষক বাংলাদেশের উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সেমিনার রুমে কোপেনহেগেন কনসেনসাস সেন্টার ও ব্র্যাকের গবেষণা ও মূল্যায়ন বিভাগের যৌথ উদ্যোগে বাংলাদেশ প্রায়োরিটিজপ্রজেক্টের অংশ হিসেবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নোবিপ্রবিতে ব্র্যাকের উদ্যোগে ইয়ুথ ফোরাম অনুষ্ঠিত

সভায় বাংলাদেশের কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ বাড়ালে ভবিষ্যতে কেমন সফলতা আসবে তার উপর গুরুত্বারোপ করা হয়। এ ক্ষেত্রে ভূমির রেকর্ড ডিজিটালকরণ,কৃষি উপাদনশীলতা বৃদ্ধি, শিক্ষাসহ মোট ২৫টি বিষয়কে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। এছাড়াও কোন কোন ক্ষেত্রে কেমন ব্যয় করলে অথবা কিভাবে ব্যয় করলে তার সফলতা কী হবে তা তুলে ধরা হয়। এ সময় শিক্ষার্থীরাও তাদের পছন্দ অনুযায়ী বিষয়ের অগ্রাধিকার তুলে ধরেন। পরে একটি মুক্ত আলোচনায় শিক্ষার্থীরা তাদের অগ্রাধিকারের পক্ষে-বিপক্ষে যুক্তি তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মোঃ শিবলুর রাহমান ও ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির শিক্ষক মোঃ অহিদুর রহমান,ব্র্যাকের গবেষণা বিভাগের গবেষক শহিদুল ইসলাম ও তরিকুল ইসলাম।

/এনএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের পাল্টা প্রশ্ন, ‘আপনি কি বুঝছেন, কেন আপনার দিকে আঙুল তোলা হয়েছে?’
স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের পাল্টা প্রশ্ন, ‘আপনি কি বুঝছেন, কেন আপনার দিকে আঙুল তোলা হয়েছে?’
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেফতার
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেফতার
কলা স্বাভাবিকভাবে পেকেছে কি না, কেনার সময় যেভাবে সতর্ক হবেন
কলা স্বাভাবিকভাবে পেকেছে কি না, কেনার সময় যেভাবে সতর্ক হবেন
হাসান-খালেদের দাপটে যেভাবে প্রথম বিভাগে ফিরলো কেন্ট
হাসান-খালেদের দাপটে যেভাবে প্রথম বিভাগে ফিরলো কেন্ট
সর্বাধিক পঠিত
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
ঢাবি শিক্ষককে ভিসি হিসেবে মানতে পারছেন না শিক্ষার্থীরা, সায়েন্সল্যাব মোড় অবরোধ
ঢাবি শিক্ষককে ভিসি হিসেবে মানতে পারছেন না শিক্ষার্থীরা, সায়েন্সল্যাব মোড় অবরোধ
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’