শহীদ বুদ্ধিজীবী দিবসে সিকৃবিতে আলোক প্রজ্জ্বালন

ইফতেখার আহমেদ ফাগুন
১৫ ডিসেম্বর ২০১৬, ২১:২৪আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৬, ২১:২৬

আলোক প্রজ্জ্বালন

শ্রদ্ধায় ও ভালোবাসায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পালন করেছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে ১৪ তারিখ সন্ধ্যায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করে আলোক প্রজ্জ্বালন করা হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারকে মোমবাতির মৃদু আলোয় উজ্জ্বল আলোকিত করা হয়। শহীদদের স্মরণে কথা বলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার, প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস।

শিক্ষকদের মধ্যে কথা বলেন রাহুল ভট্ট্যাচার্য্য, অজয় কুমার সাহা, দেবর্ষি ভট্টাচার্য্য অর্জুন এবং প্রগতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ডাঃ শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ডাঃ হৃত্বিক দেব অপু, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এর সভাপতি কাজল ইসলাম ও সাধারণ সম্পাদক খালেদ রহমান রাব্বি।

আলোক প্রজ্জ্বালন কর্মসূচির সঞ্চালনায় ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের মূখ্য নির্দেশক শরীফুল ইসলাম সূর্য। শ্রদ্ধা প্রদর্শনের এ আয়োজনের সহযোগিতায় ছিল বাংলাদেশ ছাত্রলীগের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের