রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের সুবর্ণ জয়ন্তী উদযাপন

সিরাজুচ ছালেকীন
৩১ ডিসেম্বর ২০১৬, ২০:২৫আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ২০:২৭

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল

শোভাযাত্রা, স্মৃতিচারণ, মতবিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা।

শুক্রবার সকাল ১০টায় স্কুল চত্বরে দুই দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। এসময় বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ এবং সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. আনসার উদ্দিন।

স্কুলের অধ্যক্ষ অধ্যাপক মো. আলী আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের সংবর্ধনা ও স্মারক উপহার প্রদান করা হয়।

স্কুলের মাধ্যমিক ১৯৮৮ ব্যাচের শিক্ষার্থী অধ্যাপক ফারজানা আশরাফী নীলা ও স্কুলের প্রভাষক মো. বাদশা আলম অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানের আগে সকাল ৯টায় স্কুল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের