ঢাবিতে চলছে সরস্বতী পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি

ঢাবি প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০১৭, ১৮:০৪আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ১৮:০৭

প্রতিস্থাপনের অপেক্ষায়...

প্রতি বছরের মতো এ বছরেও সরস্বতী পূজার আয়োজন নিয়ে ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বরাবরের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে সরস্বতী পূজা উদযাপনে বর্ণাঢ্য বাণী অর্চনার আয়োজন করা হয়েছে।

পূজা উপলক্ষে জগন্নাথ হল মাঠ ইতোমধ্যেই সেজেছে রঙিন সাজে। চলছে শেষ সময়ের প্রস্তুতি। এ বছর চারুকলাসহ মোট ৭০ টি বিভাগ অংশগ্রহণ করছে বানী অর্চনায়।  বিভিন্ন বিভাগের জন্য নির্ধারিত স্থানে স্টল সজ্জা, প্রতিমা স্থাপন, আলোকসজ্জা ও মঞ্চ সজ্জার কাজ চলছে পুরোদমে।

চলছে প্রস্তুতি

পূজা উদযাপন ও প্রস্তুতি সম্পর্কে জগন্নাথ হল প্রাধ্যক্ষ ড. অসীম সরকার বলেন, “পূজা উপলক্ষে আমাদের প্রস্তুতি শেষ পর্যায়ে।” এ বছরই প্রথমবারের মতো পূজায় স্মরণিকা প্রকাশ হচ্ছে বলেও জানান ড. অসীম।

পূজায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রক্টর এ এম আমজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, “জগন্নাথ হল এবং ছাত্রী হলগুলোতে আগামীকাল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য আমরা পুলিশকে চিঠি দিয়েছি এবং বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত জায়গায় জনসমাগম হতে পারে সে জায়গা গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।”

প্রস্তুতি প্রায় শেষ

এছাড়া ছাত্রী হলগুলোতে সকালে বাণী অর্চনা এবং সন্ধ্যায় জগন্নাথ হলের মাঠে  আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের