ঢাবিতে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে সরস্বতী পূজা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৫৮আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:০২

জগন্নাথ হলে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে উৎসবমুখর পরিবেশে এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা।  পূজা উপলক্ষে গোটা বিশ্ববিদ্যালয় এলাকাতেই বিশেষ করে জগন্নাথ হলে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। অগণিত মানুষের পদচারণায় মুখরিত হয়েছে জগন্নাথ হল মাঠ।

সকালে বাণী অর্চনার মধ্যদিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। এরপর পুষ্পাঞ্জলী এবং প্রসাদ বিতরণ করা হয়। দিনব্যাপী নানা কর্মসূচি ছাড়াও সন্ধ্যায় আরতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  

গতকাল রাত ১২টা ১ মিনিটেই প্রতিমা স্থাপন করে অধিকাংশ বিভাগ।  ঢাবির ৭০টি বিভাগের অংশগ্রহণে জগন্নাথ হল মাঠের নির্ধারিত স্থানে বিভাগগুলো স্থাপন করেছে নজরকারা স্টল।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ড. অসীম সরকার জানান, দিনব্যাপী আমন্ত্রিত অতিথিদের আলোচনা সভা এবং নানা আয়োজনে আজকের দিনটি পালন করা হবে।

পূজা উপলক্ষে জগন্নাথ হল, ছাত্রী হলগুলো এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রক্টর ডঃ এ এম আমজাদ।

জগন্নাথ হলের মাঠ ছাড়াও সকালে ছাত্রী হলগুলোতেও বাণী অর্চনার আয়োজন করা হয়।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম