রাবিতে প্রাণিবিদ্যা বিভাগের পুনর্মিলনী

রাবি প্রতিনিধি
০৫ মার্চ ২০১৭, ১৬:৪৩আপডেট : ০৫ মার্চ ২০১৭, ১৬:৪৫

রাবির পুনর্মিলনী নানা আয়োজনের মধ্য দিয়ে তৃতীয় পুনর্মিলীন উদযাপন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

শনিবার সকাল ১০টায় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে দুই দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক শাহাদত আলী।

এছাড়া উপস্থিত ছিলেন, সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. প্রশান্ত কুমার রায় ও প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক সেলিনা পারভীন। বিভাগীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মো. খালেকুজ্জামানের সভাপতিত্বে ধন্যবাদজ্ঞাপন করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম সফিকুর রহমান।

এছাড়া এই অনুষ্ঠানে বিভাগের মরহুম ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। বিভাগের শিক্ষার্থী তারিকুজ্জামান তপু ও মাকছুদা ইয়াসমিন রুমকি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এর আগে অংশগ্রহণকারীদের এক বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

দুই দিনব্যাপী এই পুনর্মিলনীতে আরও রয়েছে, স্মৃতিচারণ, বার্ষিক সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিকনিক, ফেলোশিপ ও পুরস্কার প্রদান।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম