বাকৃবিতে গণহত্যা দিবস পালিত

বাকৃবি প্রতিনিধি
২৫ মার্চ ২০১৭, ১৯:০৪আপডেট : ২৫ মার্চ ২০১৭, ১৯:০৬

বাকৃবিতে গণহত্যা দিবস পালিত নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গণহত্যা দিবস পালন করা হয়েছে। শনিবার শোক র‌্যালি, বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমিতে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্বম্ভে পুষ্পস্তবক অপর্ণ ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটি।

এর আগে গণহত্যা দিবস উপলক্ষে সকাল সাড়ে ৭ টার দিকে বৈশাখী চত্বর থেকে শোক র‌্যালিটি শুরু হয়ে বধ্যভূমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে বধ্যভূমিতে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্বম্ভে পুষ্পস্তবক অর্পন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকরব।

এ সময় অধ্যাপক ড. মো. আলী আকবর বলেন, ‘পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ বাঙ্গালীকে যেভাবে গণহত্যা করেছে তা পৃথিবীর ইতিহাসে বর্বরোচিত হত্যাকাণ্ড।’

এ সময় শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও স্বেচ্ছাসেবীসংগঠন। এরপর ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম