বাকৃবি নৈশ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে হাসিমুখ

বাকৃবি প্রতিনিধি
২৭ মার্চ ২০১৭, ১৩:৪৩আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৩:৪৬

বাকৃবি নৈশ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে হাসিমুখ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্বাধীনতা দিবস উপলক্ষে বাকৃবি নৈশ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন ও খেলাধুলার আয়োজন করা হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৪ টার দিকে বাকৃবি স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাসিমুখ’ বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু স্মৃতি চত্বর সংলগ্ন প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করে।

এতে নৈশ বিদ্যালয়ের প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় শিক্ষার্থীদের মাঝে ছবি আকার প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা হয়। পরে শিক্ষার্থীদের খেলাধুলা অনুষ্ঠিত হয় ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাকৃবির মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মো. তৌহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে বাকৃবি ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহবুব মোস্তফা ও বিশেষ অতিথি হিসেবে প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি