শেকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের নতুন কমিটি ঘোষণা

শেকৃবি প্রতিনিধি
২৭ মে ২০১৭, ১৯:২৩আপডেট : ২৭ মে ২০১৭, ১৯:২৬

শেকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের নতুন কমিটি ঘোষণা রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ভাষা বিষয়ক সংগঠন শেকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল অনুষদ ভবনের সেমিনার কক্ষে ৩৯ সদস্যের ওই কমিটিতে ওয়াসিফ আলমকে সভাপতি ও সাব্বির হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।

শেকৃবির উপ-উপাচার্য ও শেকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের চিফ মডারেটর অধ্যাপক ড.মো. সেকেন্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা থেকে এ কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড.কামাল উদ্দিন আহাম্মদ বলেন,‘ল্যাঙ্গুয়েজ ক্লাব শিক্ষার্থীদের জন্য অনেক উপকারী। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা আরও অনেক কিছুর অনুশীলন করতে পারছে।’

এ সময় তিনি নতুন কমিটির সবাই শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে তাদের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

অনুষ্ঠানে মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. কে বি এম সাইফুল ইসলাম, ম্যানেজমেন্ট ও ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান শাহজহির রায়হান ও এগ্রিকালচারাল এক্সটেনশন ও ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক মো. জাভেদ আজাদ উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে ক্লাবের বার্ষিক ম্যাগাজিন ‘উন্মেষ-১৪২৪’ প্রকাশ করা হয়। পরবর্তীতে ক্লাবের সাবেক চারজন সভাপতি ও সাধারণ সম্পাদককে ক্লাবের পক্ষ থেকে সম্মান সূচক সার্টিফিকেট প্রদান করা হয়।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম