শাবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

শাবি প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৭, ২০:২৭আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ২০:৩১

শাবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে’ এর সাংবাদিকরা। মঙ্গলবার বিকেল ৩টায় নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিকরা সাক্ষাৎ করেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘শিক্ষা ও গবেষণায় শাবিপ্রবিকে আবারো শীর্ষে নিয়ে যেতে চাই। এখন আমার এজেন্ডা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করা। গবেষণা ক্ষেত্রেও অন্য বিশ্ববিদ্যালয় থেকে শাবিপ্রবিকে এগিয়ে নিয়ে যাওয়া।’ তিনি আরও বলেন, ‘আমি যতদিন আছি এ বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করব। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সাংবাদিকসহ অন্যান্যদের কাছ থেকে এ ব্যাপারে সহযোগিতা কামনা করছি।’

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় কাউকে সুযোগ দেওয়া হবে না। শুধু মেধাবী ও সর্বোচ্চ ফলাফলধারীদের নিয়োগ দেওয়া হবে।’

এ সময় প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মনসুর, সহ সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ওয়াসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ সায়েম ও  কোষাধ্যক্ষ রিফাত আল মামুনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত সোমবার শাবিপ্রবির উপাচার্য হিসেবে যোগদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের