জবির ‘ডি’ ইউনিটের আসন বিন্যাস

জবি প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৭, ১৯:৫৯আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ২০:০৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। আগামী ২০ অক্টোবর (শুক্রবার) বিশ্ববিদ্যালয়সহ একযোগে ১২টি পরীক্ষা কেন্দ্রে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও গবেষণা দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার ‘ডি’ ইউনিটের (শাখা পরিবর্তন) ৫৮০টি আসনের বিপরীতে ২৮ হাজার ৭৪৩ জন অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রায় ৫০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে।

আসন বিন্যাস অনুযায়ী রোল নম্বর ৪০০০০১ থেকে ৪২৯০১৫ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ৪০৭৪৫৯ থেকে ৪০৮৫৫৮ পর্যন্ত ঢাকা গভঃ মুসলিম হাই স্কুলে (লক্ষীবাজার), ৪০৮৫৫৯ থেকে ৪০৯৫৭৫ পর্যন্ত বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে (বাংলাবাজার), ৪০৯৫৭৬ থেকে ৪১০৭৭৫ পর্যন্ত ঢাকা কলেজিয়েট স্কুলে (সদরঘাট), ৪১০৭৭৬ থেকে ৪১২৭৩৪ পর্যন্ত গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল (নিউমার্কেট), ৪১২৭৩৫ থেকে ৪১৪৮৩৪ পর্যন্ত শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজে (নাজিমুদ্দিন রোড), ৪১৪৮৩৫ থেকে ৪১৬৪৩৪ পর্যন্ত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে (ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়), ৪১৬৪৩৫ থেকে ৪১৮১৩৪ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে (বুয়েট ক্যাম্পাস), ৪১৮১৩৫ থেকে ৪১৯৮৩৪ পর্যন্ত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে (আই ই আর, ঢাকা বিশ্ববিদ্যালয়), ৪১৯৮৩৫ থেকে ৪২৩১৩৪ পর্যন্ত উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে (কাকরাইল), ৪২৩১৩৫ থেকে ৪২৫৩৩৪ পর্যন্ত আইডিয়াল কলেজে (৬৫, সেন্ট্রাল রোড, ধানমণ্ডি), ৪২৫৩৩৫ থেকে ৪২৮৭৩৪ পর্যন্ত বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজে (বকশীবাজার) অনুষ্ঠিত হবে।

এবছর পরীক্ষা কক্ষে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি ও অন্য যে কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে আসা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার্থীদের হাফ শার্ট ও স্যান্ডেল (জুতা ও মোজা ব্যতীত) পরে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে।

পরীক্ষার্থীকে প্রিন্ট করা প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আসনবিন্যাসসহ ভর্তি সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য জবির ওয়েব সাইট (http://admission.jnu.ac.bd অথবা http://admissionjnu.info) তে পাওয়া যাবে।

/এমডিপি/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম