বশেমুরবিপ্রবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ২৬ জন

গোপালগঞ্জ প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৭, ২০:১৮আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ২০:২১

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় এবার প্রতি আসনে ২৬ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুক্রবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বশেমুরবিপ্রবিতে এবছর ৮টি ইউনিটের অধীনে ৩১ বিভাগে সর্বমোট ৩,০০১ জন (কোটাসহ) শিক্ষার্থী ভর্তি করা হবে। এর বিপরীতে এ বছর বিশ্ববিদ্যালয়ে ৭৬ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

বিজ্ঞপ্তিতে জানা হয়, এবার বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে ১২ হাজার ৪৯৪ জন, ‘বি’ ইউনিটে ৯ হাজার ৩৮৮ জন, ‘সি’ ইউনিটে ১৫ হাজার ৩২১ জন, ‘ডি’ ৫ হাজার ৯৬৩ জন, ‘ই’ ইউনিটে ১২ হাজার ৬৫৫ জন, ‘এফ’ ইউনিটে ৬ হাজার ৩ জন, ‘জি’ ইউনিটে ৫ হাজার ৪০২ জন এবং ‘এইচ’ ইউনিটে ৯ হাজার ৫২৭ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে।

এ বছর ‘ডি’ এবং ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর, ‘এফ’ এবং ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ নভেম্বর, ‘এ’ এবং ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ নভেম্বর, ‘সি’ এবং ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.bsmrstu.edu.bd তে পাওয়া যাবে।

/এমডিপি/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম