স্টামফোর্ড ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন ১৬ জানুয়ারি

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৮, ১৭:১২আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ১৭:২১

স্টামফোর্ড ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন ১৬ জানুয়ারি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টামফোর্ড ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। শনিবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে স্টামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ফামিনাজ ফিরোজ জানান,  ১৬ জানুয়ারি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ৩য় সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত থাকবেন। এবার সমাবর্তন বক্তা হিসেবে থাকছেন প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী।

এছাড়াও সমাবর্তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির সদস্য এ কে এম এনামুল হক শামীম উপস্থিত থাকবেন।

এবছর সমাবর্তনে এক হাজার ৭৭২ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হবে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ৫টি বিভাগ থেকে ৫জন শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক ও ২০ জনকে ভাইস চ্যান্সেলর পদক দেওয়া হবে।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম